ভারতে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনে চালু হচ্ছে পোর্টাল

রক্তিম দাশ, কলকাতা
০৪ জুন ২০২৫, ১৪:৫৮আপডেট : ০৪ জুন ২০২৫, ১৪:৫৮

ভারতের সব ওয়াক্ফ সম্পত্তি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে বিধি প্রণয়ন করতে যাচ্ছে দেশটির সরকার। এ উদ্দেশ্যে ‘উমিদ’ নামে একটি পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসের ৬ তারিখে ওই পোর্টালের উদ্বোধন হবে বলে কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে।

ভারতে ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ ও পরিচালনার সমস্যা এবং চ্যালেঞ্জ সমাধানে ওয়াকফ আইন, ১৯৯৫ সংশোধন করেছে ভারত সরকার। দেশটির পার্লামেন্টে সংশোধিত প্রস্তাবটি অনুমোদনের ধারাবাহিকতায় ওয়াক্ফ সম্পত্তি রেজিস্ট্রেশনের ব্যবস্থা নেওয়া হলো।

সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ‘উমিদ’ পোর্টালের মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে সমস্ত ওয়াক্ফ সম্পত্তি রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় সম্পত্তির বিবরণ, আয়তন, জিও ট্যাগসহ অবস্থান এবং অন্যান্য তথ্য যুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখভাল করবে সংশ্লিষ্ট রাজ্যের ওয়াক্ফ বোর্ড।

রেজিস্ট্রেশনের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হলেও বিশেষ ক্ষেত্রে শিথিলতা দেখাতে পারে কর্তৃপক্ষ। প্রযুক্তিগত বা অন্য কারণে কোনও সম্পত্তি ছয় মাসের মধ্যে রেজিস্ট্রেশনে ব্যর্থ হলে তাদের এক থেকে দুই মাস বাড়তি সময় দেওয়া হতে পারে।

এরপরও যদি রেজিস্ট্রেশন না করা হলে সেই ওয়াক্ফ সম্পত্তিগুলোকে বিতর্কিত ঘোষণা করে দেবে কর্তৃপক্ষ। পরবর্তী সিদ্ধান্তের জন্য ওই সম্পত্তির দায়িত্ব চলে যাবে ট্রাইব্যুনালে।

/এসকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের