গ্রেটা থুনবার্গকে বহনকারী ত্রাণবাহী জাহাজ গাজায় পৌঁছাতে দেবে না ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২৫, ২৩:৪১আপডেট : ০৮ জুন ২০২৫, ২৩:৪১

সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গকে বহনকারী ত্রাণবাহী জাহাজ গাজায় পৌঁছাতে বাধা দেওয়ার জন্য প্রস্তুত ইসরায়েল। রবিবার (৮ জুন) দেশটির প্রতিরক্ষামন্ত্রীর পক্ষ থেকে সেনাবাহিনীকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, ম্যাডেলিন (ত্রাণবাহী জাহাজের নাম) যেন গাজায় না পৌঁছায়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইহুদিবিদ্বেষী গ্রেটা এবং হামাসের হয়ে প্রপাগান্ডা আউড়ানো তার সঙ্গীদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলছি: আপনাদের (সময় থাকতে) উলটো পথে যাওয়া উচিত, কারণ গাজায় আপনাদের পৌঁছাতে দেওয়া হবে না।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ব্রিটিশ পতাকাবাহী ইয়াট ম্যাডেলিন মিসরীয় উপকূলের কাছে অবস্থান করছিল। সিসিলি থেকে ৬ তারিখে ব্যাপারে সংস্থা ফ্রিডম ফ্লোটিল্লা কোয়ালিশন বা এফএফসির তত্ত্বাবধানে এটি যাত্রা শুরু করে।

ইসরায়েলি আদেশ অমান্য করে গাজায় ত্রাণ নিয়ে রওয়ানা দিয়েছে ম্যাডেলিন। জাহাজটি শিশুখাদ্য ও চালসহ পর্যাপ্ত পরিমাণ খাদ্য বহন করছে। এতে থুনবার্গসহ আরও ১১জন আরোহী রয়েছেন, যাদের একজন হচ্ছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান।

আগেও থুনবার্গের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ পোষণ করার অভিযোগ তুলেছিল তেল আবিব। তবে প্রতিবারই এসব অভিযোগ খারিজ করে দিয়েছেন তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। প্রায় ১৫ মাস যুদ্ধ চলার পর জানুয়ারিতে হামাসের সঙ্গে তাদের নাজুক এক যুদ্ধবিরতি কার্যকর হয়, যার স্থায়িত্ব ছিল মাত্র দুমাস। এরপর থেকেই আবারও গাজায় সামরিক অভিযান শুরুর পাশাপাশি কঠোর অবরোধ জারি করেছে তেল আবিব। তাদের অভিযোগ, ত্রাণ সহায়তা লুট করে নিজেদের পুনর্গঠিত করছে হামাস।

উল্লেখ্য, হামাসকে সমূলে নিশ্চিহ্ন করার মানসে অভিযান পরিচালিত হচ্ছে বলে বরাবরই দাবি করে এসেছে ইসরায়েল।

বর্তমানে গাজার খাদ্য সংকট এতোটাই মারাত্মক আকার ধারণের পথে রয়েছে যে, জাতিসংঘের আশঙ্কা সেখানকার প্রায় ২৩ লাখ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়তে পারেন।

গাজায় ত্রাণ অবরোধের পক্ষে সাফাই গেয়ে কাতজ বলেছেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য অবরোধের কোনও বিকল্প ছিল না। কাউকে গাজায় নৌ অবরোধ ভঙ্গ করার সুযোগ দেওয়া হবে না। আমাদের প্রধান উদ্দেশ্য হামাসের কাছে অস্ত্র হস্তান্তরের সুযোগ প্রতিহত করা।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় পৌঁছানোর পূর্বেই ম্যাডেলিনের পথ রোধ করার পরিকল্পনা করছে আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস)। এরপর ইয়াটটি কড়া পাহাড়ায় ইসরায়েলি আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে পরবর্তী সময়ে আরোহীদের ফেরত পাঠানো হবে।

/এসকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম