ইরানের কয়েক ডজন অবকাঠামোতে গভীররাতে হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৫, ১২:১৫আপডেট : ২০ জুন ২০২৫, ১২:১৫

ইরানে গভীররাতে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আইডিএফের পক্ষ থেকে শুক্রবার (২০ জুন) জানানো হয়, তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে জড়িত প্রতিষ্ঠান প্রতিরক্ষামূলক গবেষণা এবং আধুনিকায়ন সংস্থা (অরগানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ বা এসপিএনডি)।

গত শুক্রবার তেহরানের পারমাণবিক অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলার মধ্য দিয়ে চলমান সংঘাতের সূচনা। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে-এই অজুহাত দেখিয়ে হামলা চালায় ইসরায়েল। বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বেসামরিক কাজের জন্য পরিচালিত হয়।

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৩৯ জন ইরানি নিহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। তেল আবিবের অভিযানে তেহরানের শীর্ষ সামরিক-বেসামরিক একাধিক কর্মকর্তা নিহত হয়েছেন।

এদিকে, তেল আবিবের সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তবে সামরিক ঘাঁটির নিকটবর্তী কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরান দাবি করছে, এটা অনিচ্ছাকৃত আর ইসরায়েলের অভিযোগ, তেহরান ইচ্ছাকৃতভাবেই বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে।

এখন পর্যন্ত ইরানি হামলায় দুই ডজনের বেশি বেসামরিক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। অবশ্য তাদের অভিযোগ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

/এসকে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের