সিরিয়া: আসাদের স্বজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৫, ১৮:১০আপডেট : ২১ জুন ২০২৫, ১৮:১০

সিরিয়ার ক্ষমতাচ্যুত সরকারপ্রধান বাশার আল-আসাদের এক জ্ঞাতিভাইকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তাসংস্থা সানা শনিবার (২১ জুন) এ খবর জানায়। ওই খবরের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স প্রতিবেদন প্রকাশ করেছে।

সাবেক নেতা বাশার আল-আসাদের ওই স্বজনের নাম ওয়াসিম আল-আসাদ। ২০২৩ সালে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ। আসাদের সেনাবাহিনীকে সহায়তার জন্য আধাসামরিক এক বাহিনী পরিচালনার অভিযোগ ছিল ওয়াসিমের বিরুদ্ধে। এছাড়া, তিনি অ্যাফেটামাইনের মতো ক্যাপটাগন নামক মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

গত ডিসেম্বরে ইসলামপন্থি বিদ্রোহীদের কারণে ক্ষমতা ছেড়ে মস্কোকে চলে যেতে বাধ্য হন বাশার আল-আসাদ। তার পরিবার এবং ঘনিষ্ঠদের অধিকাংশই হয় সিরিয়া ছেড়েছেন বা অজ্ঞাত কোথাও আশ্রয় নিয়েছেন।

ক্ষমতাচ্যুত প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের, বিশেষত দমনপীড়নে জড়িত নিরাপত্তা কর্মকর্তাদের খোঁজে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে নতুন সরকারের নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনী। সাবেক সরকারের হয়ে নির্যাতনে জড়িত সবাইকে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়ার জন্য দাবি জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা।

/এসকে/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ