সিরীয় গির্জায় নজিরবিহীন বোমা হামলায় প্রশ্নবিদ্ধ সংখ্যালঘুদের নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৭:৪৬আপডেট : ২৩ জুন ২০২৫, ১৭:৪৬

সিরিয়ার সেইন্ট এলিয়াস গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) দেশটির রাজধানী দামেস্কের দোয়েলা অঞ্চলে এই হামলা হয়। নতুন শাসকদের অধীনে এই হামলার ঘটনায় ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা শঙ্কা আরও ঘনীভূত হলো। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সন্ত্রাসী গোষ্ঠী আইএস (দায়েশ) এই ঘামলার সঙ্গে জড়িত বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বিবৃতিতে বলা হয়, দায়েশের সঙ্গে সংশ্লিষ্ট এক আত্মঘাতী ব্যক্তি অকস্মাৎ গির্জায় প্রবেশ করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এরপর দেহে থাকা বিস্ফোরক বেল্ট সে ফাটিয়ে দেয়।

কর্তৃপক্ষ বলছে, হামলায় ২০ জনের বেশি নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। হামলার পর এলাকাটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে ফেলেন।

২০১১ সালে শুরু হওয়া সিরীয় গৃহযুদ্ধের সময় কিছু গির্জা ক্ষতিগ্রস্ত হলেও এভাবে সরাসরি কোনও খ্রিষ্টীয় উপাসনালয়ে এর আগে হামলা হয়নি। দেশটির দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করা বর্তমান ক্ষমতাসীনরা ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় অঙ্গীকারবদ্ধ দাবি করলেও, তাদের শাসনাধীনেই এই ঘটনা ঘটলো।

এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, আমরা আতঙ্কে আছি। যুদ্ধের সময় এ ধরনের বিস্ফোরণ দেখেছি আমি।

সে সময় প্রার্থনারত অনেক মানুষ গির্জায় উপস্থিত ছিলেন। বিস্ফোরণের খবর পাওয়ার পর আতঙ্কিত মানুষ স্বজনদের খোঁজে গির্জা অভিমুখে ছুটে যান।

হামলার সময় গির্জায় উপস্থিতদের মধ্যে একজন লরেন্স মামারি। তিনি জীবন নিয়ে বেরিয়ে আসতে সমর্থ হন। ঘটনা স্মরণ করে তিনি বলেন, অস্ত্র হাতে এক ব্যক্তি গির্জায় প্রবেশ করে এলোপাতাড়ি গুলি শুরু করে। বিস্ফোরণের আগে কয়েকজন তাকে থামানোর চেষ্টা করছিল। 

অন্তত ১০ জন আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধারে সহায়তা করেছেন মামারি। অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা কর্মীরা পৌঁছানোর আগ পর্যন্ত স্থানীয়রা উদ্ধারকাজে সহায়তা করার সর্বাত্মক চেষ্টা করছিলেন।

ঘটনাস্থলে কাঁদতে কাঁদতে নিজের ছেলের খোঁজ করছিলেন উম্মে জর্জ। একপর্যায়ে বিধ্বস্ত গির্জায় প্রবেশ করে ছেলেকে খুঁজতে দেওয়ার জন্য প্রহরারত নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছে কাকুতি মিনতি করেন।

এএফপির প্রতিনিধিকে তিনি বলেন, আমার ছেলে গির্জায় প্রার্থনা করতে এসেছিল। আমি তাকে বারবার ফোন দেওয়ার চেষ্টা করছি কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। আমি ওকে খুঁজেও পাচ্ছি না।

আতঙ্কিত এই মা বলেন, আর কোনও দিন ছেলের গলার স্বর শুনতে পাব বলে মনে হচ্ছে না! 

/এসকে/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ