জাপানে ৯ জনকে হত্যার দায়ে ‘টুইটার কিলার’-এর মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৫, ১২:৪৫আপডেট : ২৭ জুন ২০২৫, ১২:৪৫

জাপানে ক্রমিক হত্যার দায়ে তাকাহিরো শিরাইশি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড শুক্রবার (২৭ জুন) কার্যকর হয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিদের সহানুভূতির ফাঁদে ফেলে তাদের হত্যা করতো সে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দণ্ডিত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বা সাবেক টুইটার ব্যবহার করে তার শিকারকে ফাঁদে ফেলত। এজন্য ২০১৭ সালে তার অপরাধ জনসম্মুখে প্রকাশ হওয়ার পর তাকে ‘টুইটার কিলার’ নামে অভিহিত করে সংবাদমাধ্যম।

টুইটারে নিজের প্রোফাইলে সে লিখে রেখেছিল, যারা কষ্টে আছেন, আমি তাদের সাহায্য করতে চাই। যে কোনও সময় আমাকে সরাসরি মেসেজ করতে পারেন।

এরপর যারা তার সঙ্গে যোগাযোগ করতেন, তাদের ভুলিয়ে ভালিয়ে নিজের অ্যাপার্টমেন্টে এনে হত্যা করতো শিরাইশি। তার শিকারদের মধ্যে প্রায় সবাই ছিলেন ১৫ থেকে ২৬ বছর বয়সী নারী।

২০১৭ সালে এক নিখোঁজ ব্যক্তির দেহাবশেষ উদ্ধারের মাধ্যমে শিরাইশির অপরাধ সামনে আসে। জবানবন্দিতে অন্তত নয়জনকে হত্যার কথা স্বীকার করেছে সে।

তার দাবি অনুযায়ী, তার শিকারদের সবাই ছিলেন আত্মহত্যাপ্রবণ ব্যক্তি। তাদের অনুমতি নিয়ে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য হত্যা করা হয়েছে।

/এসকে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম