নাইজেরিয়া: নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ ডাকাত নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৫, ১০:৩১আপডেট : ১১ জুলাই ২০২৫, ১০:৩১

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ জন ডাকাত প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স খবর জানিয়েছে।

কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, উত্তর পশ্চিমাঞ্চলীয় কাতসিনা প্রদেশের ফাসকারি জেলায় পুলিশ, সেনা ও বিমানবাহিনীর সদস্যদের নিয়ে সমন্বিত এক অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার রাতে কাদিসাউ, রাউদামা এবং সাদোম লাইয়িতে শত শত ডাকাতের হামলার জবাবে ওই অভিযান চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় ডাকাতদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনীর আঘাতের সামনে টিকতে না পেরে পালানোর সময় বিমান হামলায় ৩০ ডাকাত নিহত হয়।

ওই অভিযানে পাঁচ নিরাপত্তা কর্মী এবং এক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলেও জানান মুয়াজু। এছাড়া, আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পুরুষদের অপরাধী দলের তাণ্ডব সাম্প্রতিক সময়ে এতোটাই বৃদ্ধি পেয়েছে যে, অনেক স্থানে চলাচল করাই এখন ঝুঁকিপূর্ণ। স্থানীয়ভাবে এরা ডাকাত (ব্যান্ডিট) নামে পরিচিত। তাদের বিরুদ্ধে হাজার হাজার অপহরণ এবং হত্যার অভিযোগ রয়েছে।

/এসকে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের