ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ কর্মীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা, হতাশ ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১১:৫৪আপডেট : ১২ জুলাই ২০২৫, ১১:৫৪

ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (১১ জুলাই) সংস্থাটির এক মুখপাত্র  এ কথা বলেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইইউ’র নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র আনুয়ার এল আনুউনি বলেছেন, ফ্রানচেসকা আলবানিজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আমরা হতাশ।

জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার ওপর ইইউর জোরালো সমর্থন রয়েছে বলেও যোগ করেন তিনি।

বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আলবানিজের নাম যোগ করা হবে। সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি বলেন, তার কাজকর্মের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলিদের অবৈধ বিচারকাজ চলছে।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর আচরণের সরব প্রতিবাদ জানিয়ে আসছেন আলবানিজ। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি একটি প্রতিবেদন দাখিল করেছেন। সেখানে ৬০টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত আছে, যাদের বিরুদ্ধে পশ্চিম তীরে বসতি স্থাপন এবং গাজায় সামরিক আগ্রাসনে সমর্থন দেওয়ার অভিযোগ এনেছেন তিনি।

উল্লেখ্য, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি মার্কিন ফার্মও রয়েছে।

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম