লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১৪ জুলাই ২০২৫, ০৩:২৬আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকাল ৪টার একটু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি বিমান বিধ্বস্ত হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

স্ত্রী ও সন্তানদের সঙ্গে বিমান দেখছিলেন স্থানীয় বাসিন্দা জন জনসন (৪০)। তিনি বলেন, আমার সন্তান প্লেনের প্রতি খুব আগ্রহী, তাই বিমান দেখাতে নিয়ে এসেছিলাম। আমরা পাইলটদের দিকে হাত নেড়েছিলাম, আমাদের দেখে পাইলট হাসলেন। এরপর বিমানটি ঘুরে রানওয়ের দিকে এগিয়ে উড়াল নেয়। কিন্তু হঠাৎ মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘটনার পর চারটি ফ্লাইট বাতিল করে। 

দেশটি পুলিশের বরাত দিয়ে বিবিসি কবরে বলা হয়েছে, পুলিশ এ ঘটনায় একটি ‘মেজর ইনসিডেন্ট পাবলিক পোর্টাল’ চালু করেছে, যেখানে সংশ্লিষ্টরা যোগাযোগ করতে পারবেন।

এ্যাসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, দুপুর ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। এসময় সাউথেন্ড থেকে দুটি ইউনিট, রেইলি উইয়ার ও বাসিলডন থেকে দুটি করে ইউনিট এবং বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে অফ-রোড যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়। তারা এখনও অন্যান্য জরুরি পরিষেবা ও বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

যুক্তরাজ্যের পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার এই দুর্ঘটনাকে 'দুঃখজনক' আখ্যা দিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, আমি সাউথেন্ড বিমানবন্দরে আজকের মর্মান্তিক ঘটনার বিষয়ে অবগত।

তবে এখন পর্যন্ত হতাহত বা বিমানটির মডেল সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি।

/এমকেএইচ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের