চিকিৎসার নামে লাঠিপেটা ও নিজের মূত্রপান করাতেন মহারাষ্ট্রের স্বঘোষিত বাবা

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৫, ১৯:০৬আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৯:৫৭

আধ্যাত্মিক পরিশুদ্ধির নামে মানুষকে লাঠিপেটা করা, চক্রাকারে দৌড়ানো, গাছের পাতা খাওয়ানো, এমনকি ক্ষেত্রবিশেষে মূত্রপানে বাধ্য করতো স্বঘোষিত 'বাবা' সঞ্জয় পাগারে। মানুষের অসহায়ত্ব এবং অন্ধবিশ্বাসের সুযোগে প্রায় দুই বছর ধরে চলেছে তার এসব নির্মম কর্মকাণ্ড। কর্তৃপক্ষের কাছে থাকা কিছু ভিডিও ফুটেজ যাচাই করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতের মহারাষ্ট্র অঙ্গরাজ্যের ভাইজাপুরের তেশিল শহরের শিউর গ্রামের একটি উপাসনালয়কে নিজের কর্মস্থল বানিয়েছিল পাগারে। নিজেকে অলৌকিক শক্তির অধিকারী দাবি করে সে ভূত তাড়ানো থেকে শুরু করে অবিবাহিতদের বিয়ে এবং নিঃসন্তানদের জন্য সন্তানলাভের তথাকথিত 'অঘোরী' আচারানুষ্ঠান সম্পাদন করতো।

তার এসব নির্মম আচার অনুষ্ঠানের খবর পেয়ে প্রমাণ সংগ্রহের জন্য ছদ্মবেশী অভিযানের (স্টিং অপারেশন) আয়োজন করে স্থানীয় একটি কুসংস্কারবিরোধী সংগঠন। তাদের লুকানো ক্যামেরায় যেসব ফুটেজ এনডিটিভি যাচাই করেছে, তা অনেক ক্ষেত্রে বিবমিষার উদ্রেক করে।

এক ভিডিওতে দেখা যায়, চিকিৎসা নিতে আসা এক লোক মাটিতে পড়ে আছে আর স্বঘোষিত বাবা নিজের জুতা তার মুখের ওপর ঠেসে ধরেছে। দীর্ঘ সময়ের পীড়নের পর ওই ব্যক্তিকে অর্ধচেতন অবস্থায় বসে থাকতে দেখা যায়। তখন তার ওপর হলুদ রঙের কোনও একটি গুঁড়ো ছড়িয়ে দেয় পাগারে। এরপর তাকে নিজের জুতো শুঁকতে বাধ্য করে এবং মুখের সামনে অনবরত জোরে জোরে ঢোল বাজাতে থাকে।

ভিডিওর শেষে দেখা যায়, লোকটি অন্যদের সহায়তায় উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তার নিজের ওপর খুব বেশি নিয়ন্ত্রণ ছিল বলে মনে হচ্ছিল না।

অন্যান্য ভিডিওতে দেখা গেছে, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে নির্মমভাবে লাঠিপেটা করছে পাগারে। তার ভাষায় এটা হচ্ছে আত্মিক পরিশুদ্ধির অংশ, যা তার কাছে চিকিৎসা নিতে আসা সবার জন্য ছিল প্রায় বাধ্যতামূলক দাওয়াই।

ভিডিও ধারণকারী মানবাধিকার কর্মীরা পাগারের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডের অধীনে মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে প্রতারণা, লাঞ্ছনা এবং কুসংস্কার প্রচারের দায়ে সঞ্জয় পাগারের বিরুদ্ধে এফআইআর ফাইল করেছে কর্তৃপক্ষ।

ভবিষ্যতে এমন নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকাতে মহারাষ্ট্র কুসংস্কার ও কালোজাদুবিরোধী আইনের কঠোর প্রয়োগের দাবি তুলেছেন মানবাধিকার কর্মীরা।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের