হুথিদের লক্ষ্য করে ইয়েমেনের বন্দরে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২৫, ২০:৩৭আপডেট : ২১ জুলাই ২০২৫, ২০:৩৭

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের হোদেইদা বন্দরে চালানো হামলায় একটি ডক বিধ্বস্ত হওয়ার তথ্য দিয়েছে হুথিদের এক নিরাপত্তা কর্মকর্তা। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ এক বিবৃতিতে বলেছেন, হোদেইদাতে হুথিদের লক্ষ্যবস্তুতে সোমবার (২১ জুলাই) হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। পূর্বের হামলায় তাদের বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়।

ইরানের সঙ্গে তাদের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের ইঙ্গিত করে কাতজ আরও বলেন, ইয়েমেনও তেহরানের ভাগ্যবরণ করতে যাচ্ছে।

হোদেইদা বন্দরে একাধিক ইসরায়েলি বিমান হামলার খবর প্রচার করেছে হুথি নিয়ন্ত্রিত সম্প্রচারমাধ্যম আল-মাসিরাহ।

নাম প্রকাশে অনিচ্ছুক হুথি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইসরায়েলিদের আগের কয়েক দফায় ক্ষতিগ্রস্ত একটি ডক পুনর্গঠন করা হয়েছিল। বোমা বর্ষণে সেটা আবারও ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, হামলায় প্রকৌশল বাহন, জ্বালানি কনটেইনার, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত নৌযান এবং অন্যান্য সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ইরান থেকে অস্ত্র পরিবহনের কেন্দ্র হিসেবে বন্দরটি ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করে বিবৃতিতে বলা হয়, এগুলো হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছিল।

সম্প্রতি লোহিত সাগর ও গালফ অব এডেনে হামলা পুনরায় শুরু করেছে হুথি বিদ্রোহীরা। গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য তাদের সঙ্গে সম্পর্কিত জাহাজে এসব হামলা চালানো হচ্ছে।

/এসকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী