পশ্চিমবঙ্গ থেকে হিন্দু সাধুর পরিচয়ে লুকিয়ে থাকা কথিত বাংলাদেশি অপরাধী আটক

রক্তিম দাশ, কলকাতা
০৩ আগস্ট ২০২৫, ১৮:৪৭আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৮:৪৭

বাংলাদেশের কথিত এক দাগি অপরাধীকে ভারত থেকে আটকের দাবি করেছে পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। হাশেম আলি মল্লিক নামের ওই ব্যক্তি হিন্দু সাধু পরিচয়ে দীর্ঘদিন ধরে লুকিয়ে ছিলেন বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ওই ব্যক্তিকে নদীয়া জেলার তেহট্ট থানার বালিউরা পূর্ব পাড়া এলাকা থেকে রবিবার (৩ আগস্ট) সকালে আটক করে এসটিএফ। এরপর তাকে তেহট্ট মহকুমা আদালতে হাজির করা হবে।

হাশেম আলি মল্লিক।

হাশেম আলি মল্লিককে বাংলাদেশের 'মোস্ট ওয়ান্টেড' তালিকাভুক্ত এক অভিযুক্ত অপরাধী হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়। অবশ্য এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

পশ্চিমবঙ্গ পুলিশের বক্তব্য, বাংলাদেশে একাধিক ভয়াবহ অপরাধের অভিযোগ রয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে। বাংলাদেশ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পশ্চিমবঙ্গে পালিয়ে গিয়ে তেহট্টকে তিনি নিজের ‘সেফ‑হোম’ বানিয়ে রেখেছিলেন মল্লিক। সেখানে হিন্দু সাধুর ভুয়া পরিচয়ে দিন কাটাচ্ছিলেন। তবে সাম্প্রতিক কিছু তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসটিএফ।

/এসকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী