নেদারল্যান্ডসে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী আটক

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৬, ১৬:৫৭আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৬:৫৭
image

ডাচ পুলিশ ডাচ পুলিশ সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে এক ফরাসি নাগরিককে গ্রেফতার করেছে। রবিবার ফ্রান্স সরকারের অনুরোধে তাকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট খবরটি নিশ্চিত করেছে।
৩২ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। নেদারল্যান্ডসের প্রসিকিউটর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, রবিবার ফ্রান্স কর্তৃপক্ষের অনুরোধে বন্দরনগরী রটেরডাম থেকে ৩২ বছর বয়সী এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার একটি তদন্তের জন্য তাকে গ্রেফতারের অনুরোধ জানানো হয়। শিগগিরই তাকে ফ্রান্সে প্রত্যর্পণ করা হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানে আরও তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুজন আলজেরিয়ান বংশোদ্ভুত বলে জানা গেছে। তবে অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের রাজধানী বলে খ্যাত বেলজিয়ামের ব্রাসেলসে আইএসের আত্মঘাতী বোমা হামলায় ২৮ জন নিহত হন। এ ঘটনার পর ইউরোপজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

/এএ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম