রাশিয়াকে ডনবাস অঞ্চল দেবে না ইউক্রেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ০৯:৩২আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৯:৩২

ইউক্রেনে যুদ্ধবিরতির বিনিময়ে ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (১২ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভবিষ্যৎ হামলার জন্য ডনবাসকে স্প্রিংবোর্ড হিসেবে ব্যবহার করতে পারে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ডনবাসে আমাদের প্রতিরক্ষা, প্রাকৃতিক সুবিধা এবং নিয়ন্ত্রণ পরিত্যাগ করে যদি সরে যাই, তবে স্পষ্টতই রাশিয়াকে আমরা ভবিষ্যৎ হামলার জন্য দ্বার উন্মোচন করে দিব।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও ডোনেস্ক অঞ্চলের সমন্বয়ে গঠিত ডনবাস ২০১৪ সাল থেকে আংশিকভাবে রুশ দখলে আছে। মস্কোর নিয়ন্ত্রণে প্রায় পুরো লুহানস্ক এবং ডোনেস্কের ৭০ শতাংশ চলে গেলেও মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন, ডনবাস থেকে পিছু হটার যে কোনও প্রস্তাব তারা প্রত্যাখ্যান করবেন।

উল্লেখ্য, ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা এখন মস্কোর নিয়ন্ত্রণাধীন।

এদিকে, আগামী ১৫ আগস্ট, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে আলাস্কায় একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, শান্তিচুক্তিতে দুপক্ষের ভালোর জন্যই কিছু ভূখণ্ডের মালিকানা বদলের সম্ভাবনা রয়েছে।

এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে তাদের দাবিদাওয়ার আনুষ্ঠানিক কোনও তালিকা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ডনবাসের যেটুকুও কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে, তার দখল চাইতে পারেন পুতিন।

এই আলোচনা প্রকাশ্যে আসার পরই জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেন তার ভূমি দখলদারদের উপহার দেবে না। এছাড়া, তাদের দেশের সীমানায় কোনও পরিবর্তন আনতে হলে গণভোটের প্রয়োজন হয় বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে রুশ বাহিনী তাদের গ্রীষ্মকালীন হামলা অব্যাহত রেখেছে। পূর্বাঞ্চলীয় ডোব্রোপিলিয়া শহরের কাছে হঠাৎ অগ্রসর হয়ে তারা অল্প সময়ে প্রায় ১০ কিলোমিটার এগিয়ে গেছে। জেলেনস্কি স্বীকার করেছেন, একাধিক স্থানে এই অগ্রগতি ঘটেছে, তবে কিয়েভ শিগগিরই সংশ্লিষ্ট ইউনিটগুলো ধ্বংস করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি রাশিয়ার অগ্রগতিকে খাটো করে দেখালেও বলেন, পুতিন-ট্রাম্প বৈঠকের আগে মস্কোর লক্ষ্য হলো একটি ‘তথ্যগত পরিবেশ’ তৈরি করা, যেন দেখানো যায় যে, রাশিয়া অগ্রসর হচ্ছে আর ইউক্রেন হারছে।

মঙ্গলবার রাতের ভাষণে জেলেনস্কি আরও জানান, জাপোরিজ্জিয়া, পোকরোভস্ক ও নোভোপাভলোভে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো।

/এসকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের