রাশিয়ার পক্ষে লড়াই করা সেনাদের প্রশংসায় পঞ্চমুখ কিম

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৫, ১০:২১আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১০:২১

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা উত্তর কোরীয় সেনাদের বীরত্বের প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেনাসদস্যদের পদক প্রদানের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে কিম বলেন, বিদেশের মাটিতে তাদের যুদ্ধ কার্যক্রম নিঃসন্দেহে আমাদের বীর সেনাবাহিনীর শক্তি প্রমাণ করেছে।  কুরস্ক পুনর্দখলের লড়াইয়ে বীরদের লড়াকু মানসিকতার প্রমাণ মিলেছে।

কেসিএনএ জানায়, অনুষ্ঠানে বিদেশি অভিযানে নিহত সেনাদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল অর্পণ করেন কিম। আর ফিরে আসা সদস্যদের জন্য গানের অনুষ্ঠান ও ভোজসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিহতদের স্বজনরাও উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার কেসিএনএ জানায়, কিম বিদেশি অভিযানের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইউক্রেনে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

দক্ষিণ কোরীয় আইনপ্রণেতারা চলতি বছরের এপ্রিলে জানান, গোয়েন্দা সংস্থার তথ্যানুযায়ী, প্রায় ১৫ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেয়। এর মধ্যে প্রায় ৬০০ জন নিহত হয়েছেন।

/এসকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান