যুক্তরাষ্ট্রে বেড়াতে গুনতে হবে বাড়তি ৩০ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৫, ২২:৫০আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২২:৫৪

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসা ফি প্রায় ২৫০ ডলার বা ৩০ হাজার ৩৮৮ টাকা বৃদ্ধি পেতে চলেছে। এমনটি হলে পুরো বিশ্বে মার্কিন পর্যটন ভিসার ফি হবে সর্বোচ্চ। দেশটির সংবাদমাধ্যম ইউএসএ টুডে এ খবর জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নতুন ফি ২০২৬ সাল থেকে কার্যকর হবে। তবে আইনিভাবে নতুন মার্কিন অর্থবছরের প্রথম দিন ১ অক্টোবর থেকেই এটি কার্যকর হওয়ার কথা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাপটে গত মাসে অনুমোদিত হয় তার বহুল আকাঙ্ক্ষিত 'বিগ, বিউটিফুল বিল'। এখানে পর্যটন ভিসার ফি ২৫০ ডলার বৃদ্ধির কথা বলা হয়।

ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, আগে বি১/বি২ পর্যটন ভিসার ফি ছিল ১৮৫ ডলার। সেটি আরও ২৫০ ডলার বৃদ্ধিতে মোট হয়েছে ৪৩৫ ডলার (প্রায় ৫৩ হাজার টাকার সমান)। এতে দেখা যাচ্ছে, মার্কিন পর্যটন ভিসার ফি ১৩৫ শতাংশের বেশি বেড়েছে।

বর্ধিত ফি ফেরতযোগ্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা। তবে ফেরত দেওয়ার প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট কাঠামো বা নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।

ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে পাঁচজনের একটি পরিবারের মার্কিন মুলুকে ভ্রমণে শুধু ফি বাবদ খরচ করতে হবে দুই হাজার ডলার বা প্রায় আড়াই লাখ টাকা। এভাবে মূলত পর্যটনকেই নিরুৎসাহিত করা হবে।

সংবাদমাধ্যমটির আশঙ্কা বলছে, এই ফি বৃদ্ধির বিষয়টি কেবল বেড়াতে যেতে চাওয়া পর্যটনে সীমাবদ্ধ থাকবে না। বরং ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও প্রভাব ফেলতে পারে।

দর্শক থেকে শুরু করে ক্রীড়াবিদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা, সবার ওপর বাড়তি ভিসা ফি'র চাপ থাকবে। ফলে স্বল্পআয়ের দেশের মানুষ ও ক্রীড়াবিদরা এসব বৈশ্বিক আয়োজন উপভোগ এবং অংশগ্রহণে আর্থিকভাবে বাধার মুখে পড়তে পারেন।

/এসকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান