যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ কমানোর প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১৫:৫৫আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৮:০৪

মার্কিন মুলুকে অন্য দেশ থেকে আসা শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে অংশগ্রহণকারী এবং সংবাদমাধ্যম কর্মীদের জন্য ভিসার মেয়াদ সীমিত করতে চাচ্ছে ট্রাম্প প্রশাসন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় বুধবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নতুন প্রস্তাবে শিক্ষার্থী ও সাংস্কৃতিক ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর করার কথা বলা হয়েছে। আর সংবাদমাধ্যম কর্মীদের ক্ষেত্রে চাকরি থাকা সাপেক্ষে ভিসার মেয়াদ বহু বছর পর্যন্ত বৈধ হলেও নতুন প্রস্তাবে সেটা চীনা নাগরিকদের জন্য ৯০ দিন এবং অন্যান্য দেশের জন্য ২৪০ দিন করার প্রস্তাব আনা হয়েছে।

অবশ্য, ভিসাধারীরা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ ক্যাটাগরি, সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে আগতদের কাজে সুযোগের জন্য জে ক্যাটাগরি এবং সংবাদমাধ্যম কর্মীদের আই ক্যাটাগরি ভিসা প্রদান করে থাকে। বর্তমান বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট প্রোগ্রামের সময়সীমা বা চাকরির চুক্তি অনুযায়ী এসব ভিসার মেয়াদ নির্ধারিত হয়, যার বিধি অনেকটা নমনীয় হয়ে থাকে।

নতুন প্রস্তাবের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নির্দিষ্ট দেশের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের বৈষম্যমূলক প্রস্তাবের তারা তীব্র নিন্দা জানায়।

তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভিসাধারীদের আরও ভালোভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

চলতি বছর জানুয়ারিতে হোয়াইট হাউজের মসনদে বসার পর থেকেই কঠোর হাতে অবৈধ অভিবাসী বিতাড়নে নেমেছেন ট্রাম্প। তার সর্বশেষ প্রস্তাব গৃহীত হলে সংশ্লিষ্ট ভিসাধারীরা নমনীয় বৈধ মর্যাদা (লিগাল স্ট্যাটাস) ধরে রাখার সুযোগ হারাতে পারেন এবং মার্কিন মুলুকে অবস্থানে জন্য সেক্ষেত্রে তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করতে হবে।

মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, বিগত ২০২৩-২৪ অর্থবছরে (১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর) এফ ক্যাটাগরিতে ১৬ লাখ, জে ক্যাটাগরিতে তিন লাখ ৫৫ হাজার এবং আই ক্যাটাগরিতে ১৩ হাজার ভিসা ইস্যু করা হয়েছে।

প্রস্তাবিত নীতি নিয়ে আগামী ৩০ দিন জনমত গ্রহণ করা হবে। ২০২০ সালে প্রথম মেয়াদের শেষ দিকেও প্রায় একই প্রস্তাব তুলেছিলেন ট্রাম্প। তখন আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী অলাভজনক সংস্থা নাফসা এর বিরোধিতা করেছিল এবং ট্রাম্প প্রশাসনকে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল। ২০২১ সালে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন প্রস্তাবটি বাতিল করে।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী