সাইপ্রাসের বিমানবন্দরে ‘ছিনতাইকারী'র সাবেক স্ত্রী!

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৬:০২আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৬:০২
image

সাইপ্রাসের বিমানবন্দরে ‘ছিনতাইকারী'র সাবেক স্ত্রী! মিসরের বিমানটির ‘ছিনতাইকারী’ ইবরাহিম সামাহার দাবি মেনে সাইপ্রাসে বসবাসরত তার সাবেক স্ত্রীকে লারনাকা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তার সহায়তা নিয়ে সামাহার সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। এদিকে সামাহা দাবি করেছেন, তিনি ছিনতাইকারী নন, তিনি অন্যদের মতই একজন সাধারণ যাত্রী।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় ইজিপ্ট এয়ারের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে ৬২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি ছিনতাইয়ের শিকার হয়। মিসরের আভ্যন্তরীণ রুটের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রোতে যাচ্ছিল। সাইপ্রাসের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা, বিমানটি ছিনতাইয়ের পেছনে ‘ছিনতাইকারীর’ রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এর পেছনে ব্যক্তিগত উদ্দেশ্য রয়েছে।
প্রত্যক্ষদর্শীর বয়ানকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই ‘ছিনতাইকারী’ একটি চিঠি ছুড়ে দিয়েছেন। সেটি আরবি ভাষায় লেখা। সেটি তিনি তার সাবেক স্ত্রীকে দিতে বলেছেন। বলা হচ্ছে, ‘ছিনতাইকারীর’ সাবেক স্ত্রী সাইপ্রাসে থাকেন। বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সাইপ্রাসে আশ্রয় দেওয়ার দাবি জানিয়েছেন ‘ছিনতাইকারী’। সেই সঙ্গে তার দাবি উপস্থাপনে সুবিধার জন্য একজন অনুবাদকও চেয়েছেন তিনি।
গার্ডিয়ানের খবরে বলা হয়, সামাহা নিজেকে ‘ছিনতাইকারী’ নন বলে দাবি করেছেন। তার দাবি, যাত্রীরা প্রথমে জানতেই পারেননি যে বিমানটি জিম্মি করা হয়েছে। যখন কায়রোতে অবতরণ না করে বিমানটি সাইপ্রাসের দিকে যেতে শুরু করে তখনই তারা জানতে পারেন বিষয়টি।

ইবরাহিম আবদেল তাওয়াব সামাহা নামের ওই ব্যক্তি আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষক বলে দাবি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।

এদিকে মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন ও স্কাই নিউজ বিমানে অবস্থানরত সম্ভাব্য হামলাকারীর ছবি প্রকাশ করেছে। সূত্র: গার্ডিয়ান, বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের