পুতিন-কিমের সঙ্গে যুক্তরাষ্ট্রবিরোধী চক্রান্ত করছেন শি, অভিযোগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪

চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে মিলে এ ষড়যন্ত্র করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শি'র উদ্দেশে ট্রাম্প বলেন, আপনারা যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করবেন, তখন কষ্ট করে পুতিন ও কিমকে আমার উষ্ণ অভ্যর্থনা জানাবেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজের আগে ওই মন্তব্য করেন ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি বাহিনীর আত্মসমর্পণ ও চীনা বাহিনীর বিজয় উদযাপনে প্রতিবছরই এই কুচকাওয়াজের আয়োজন করে চীনা সরকার। তবে এবারের ৮০তম আয়োজনটি এ যাবৎকালের বৃহত্তম।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের বিজয়ে যুক্তরাষ্ট্রের অবদানের কথা স্মরণ করিয়ে ট্রাম্প আরও বলেন, চীনের বিজয় ও গৌরব অর্জনের যাত্রায় অনেক মার্কিনি জীবন দিয়েছেন। তাদের জয়ে যুক্তরাষ্ট্র প্রচুর রক্ত ও ব্যাপক সমর্থন দিয়েছে। আমি আশা করবো তাদের বীরত্ব ও আত্মত্যাগ যথাযথ মর্যাদায় স্মরণ করা হবে।

এবারের চীনা কুচকাওয়াজে পুতিন, কিমসহ ২৬টি দেশের নেতারা অংশগ্রহণ করেছেন। আয়োজনটি বেইজিংয়ের শক্তিমত্তা প্রদর্শনের মঞ্চ বানিয়ে ফেলেন শি। প্যারেডে অন্তর্ভুক্ত ছিল অত্যাধুনিক লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরনিয়ন্ত্রিত ডুবোজাহাজ (ড্রোনের মতো সাবমেরিন), অস্ত্রসজ্জিত নেকড়ে রোবট এবং চীনা সেনার বিশাল বহর।

দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর মার্কিন স্বার্থ রক্ষার যুক্তি দেখিয়ে দেদার বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করে আসছেন ট্রাম্প। এতে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ে। উদ্ভূত পরিস্থিতির সুযোগে নিজেদের বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগটি কাজে লাগানোর সুযোগ খুঁজছে চীন।

ট্রাম্পের আগ্রাসী নীতির কারণে চীনের সঙ্গে ভারত, রাশিয়াসহ বিভিন্ন দেশের সখ্য বৃদ্ধি পাচ্ছে। নতুন সম্ভাব্য এই আঁতাতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কোনও কারণ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট আগে একাধিকবার দাবি করেছেন, এসব নতুন সম্পর্ক বিশ্বমঞ্চে ওয়াশিংটনের জন্য কোনও হুমকি তৈরি করতে পারবে না।

যুক্তরাষ্ট্রকে ঠেকাতে চীন ও তার মিত্ররা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে কিনা, বিবিসির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মোটেও না। চীনের বরং আমাদের দরকার। চীনকে আমাদের যতটা দরকার, যুক্তরাষ্ট্রকে চীনের তারচেয়ে অনেক বেশি দরকার। তাই আমি এমন কোনও সম্ভাবনা দেখি না। তাছাড়া, প্রেসিডেন্ট শির সঙ্গে আমার সুসম্পর্ক তো রয়েছেই।

ভিন্ন এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে তারা সামরিক শক্তি ব্যবহার করবে না। কারণ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশ্বে সবচেয়ে বেশি শক্তিধর।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী