ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও রাতারাতি রাষ্ট্র গঠন হবে না: ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেই রাতারাতি রাষ্ট্র গঠন সম্ভব হবে না বলে স্মরণ করিয়ে দিয়েছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি। তার দাবি, স্বীকৃতি হতে হবে অবশ্যই একটি বৃহত্তর শান্তি প্রক্রিয়ার অংশ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজে রবিবার (২১ সেপ্টেম্বর) প্রচারিত এক সাক্ষাৎকারে ল্যামি বলেছেন, আমরা ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানের জন্য দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা জিইয়ে রাখতে চাই। সে উদ্দেশ্যেই স্বীকৃতির পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ফিলিস্তিন স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রবিবারের মধ্যেই সিদ্ধান্ত নেবেন।

গত জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল যদি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত না হয়, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের পরিমাণ বৃদ্ধি না করে, পশ্চিম তীরে দখল অভিযানে বন্ধের অঙ্গীকার না করে এবং একটি দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ না হয়, তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ব্রিটেন।

সাক্ষাৎকারে ল্যামি বলেন, জুলাইয়ের ওই ঘোষণার পর, কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার ফলে যুদ্ধবিরতির প্রচেষ্টা ভেঙে পড়েছে। ইসরায়েল এ সময়ে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের পরিকল্পনাও এগিয়ে নিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত হতাশাজনক।

/এসকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান