সামাজিক বৈষম্যের সঙ্গে শিশুর মস্তিষ্কের গঠন পরিবর্তনের প্রমাণ পেলেন গবেষকরা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৫

সমাজে বিদ্যমান বৈষম্যের সঙ্গে শিশুদের মস্তিষ্কে কাঠামোগত পরিবর্তন নিয়ে এক নজিরবিহীন ফল পেয়েছেন গবেষকরা। তাদের গবেষণায় প্রথমবারের মতো প্রমাণ হলো, পারিবারিক সম্পদ শিশুর বিকাশের প্রাথমিক শর্ত নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের ১০ হাজারের বেশি শিশুকে নিয়ে করা গবেষণায় দেখা গেছে, ধনী কিংবা দরিদ্র—যে পরিবার থেকেই আসুক না কেন, উচ্চ আয়ের বৈষম্যপূর্ণ এলাকায় বেড়ে ওঠা শিশুদের মস্তিষ্কে এমন পরিবর্তন হয়েছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের অবনতির সঙ্গেও যুক্ত।

কিংস কলেজ লন্ডন, ইয়র্ক বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এবিসিডি (অ্যাডোলেসেন্স ব্রেইন কগনিটিভ ডেভেলপমেন্ট) প্রকল্পের আওতায় ৯ থেকে ১০ বছর বয়সী ১০ হাজার ৭১টি শিশুর এমআরআই স্ক্যান বিশ্লেষণ করেন।

তাদের বিশ্লেষণে দেখা যায়, আয়ের বৈষম্য বেশি এমন অঙ্গরাজ্যগুলোতে—যেমন নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া বা ফ্লোরিডা—শিশুদের মস্তিষ্কের কর্টেক্সের আয়তন ছোট এবং মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলের মধ্যে সংযোগের ধরন ভিন্ন। এসব পরিবর্তন পারিবারিক আয় বা শিক্ষা নয়, বরং সামগ্রিক সামাজিক বৈষম্যের ফল।

গবেষকরা বলেন, আয়ের বৈষম্য শিশুদের স্মৃতি, মনোযোগ, আবেগ ও ভাষা নিয়ন্ত্রণের মতো মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রভাব ফেলছে। এর ফলে দীর্ঘমেয়াদে তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।

কিংস কলেজ লন্ডনের ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি, সাইকোলজি অ্যান্ড নিউরোসায়েন্সের ড. দিব্যাঙ্গনা রাকেশ বলেন, এটি কেবল পারিবারিক আয়ের প্রশ্ন নয়, বরং সমাজে আয় কীভাবে বণ্টন হচ্ছে তার ওপর নির্ভর করে। ধনী ও দরিদ্র—দুই পরিবারের শিশুদের মস্তিষ্কেই আমরা একই ধরনের পরিবর্তন লক্ষ্য করেছি, যা সুস্থতার ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেট পিকেট বলেন, বৈষম্য কমানো কেবল অর্থনীতির বিষয় নয়, এটি একেবারে জনস্বাস্থ্যগত জরুরি প্রয়োজন। তার ভাষায়, বৈষম্য শিশুদের জন্য এক বিষাক্ত সামাজিক পরিবেশ তৈরি করে, যা তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করে এবং আজীবন প্রভাব ফেলে।

গবেষকরা বলছেন, বৈষম্যের নেতিবাচক প্রভাব কমাতে সহায়ক হতে পারে প্রগতিশীল করনীতি, শক্তিশালী সামাজিক সুরক্ষা, সর্বজনীন স্বাস্থ্যসেবা এবং সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ । ভবিষ্যতে যুক্তরাজ্যসহ বিশ্বের অন্যান্য অঞ্চলেও একই ধরনের গবেষণা করার আহ্বান জানিয়েছেন তারা।

/এসকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান