মেলোনিকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান, শুনে হাসলেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, ২০:৪১আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২১:০৭

গাজা যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়া মিসরের শান্তি সম্মেলনের আড়ালে তৈরি হলো এক রসিকতাপূর্ণ মুহূর্ত। সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধূমপান ছাড়তে অনুরোধ করেন। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সেটিকে ‘অসম্ভব’ বলে হেসে উড়িয়ে দিলেন।

ইতালির দৈনিক ইল ফোলিও ও অপর সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, এরদোয়ান মেলোনিকে উদ্দেশ করে বলেন, আপনি দারুণ দেখাচ্ছেন, কিন্তু আমি আপনাকে ধূমপান ছাড়তে বাধ্য করবো।

ওই সময় পাশে দাঁড়িয়ে ছিলেন ম্যাক্রোঁ। তিনি সঙ্গে সঙ্গে হেসে বলেন, ‘অসম্ভব!’ তখন মেলোনিও হাসতে হাসতে বলেন, আমি জানি, জানি… তবে ধূমপান ছাড়লে হয়তো কম মিশুক হয়ে যাবো। আমি কারও ক্ষতি করতে চাই না।

এক সাক্ষাৎকারভিত্তিক বইয়ে মেলোনি স্বীকার করেছিলেন যে টানা ১৩ বছর ধূমপান থেকে বিরত থাকার পর তিনি আবার তা শুরু করেছেন। তবে তিনি এটিও বলেছেন, ধূমপান কখনও কখনও অন্য রাজনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে সাহায্য করেছে। বিশেষ করে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের সঙ্গে তার বন্ধুত্বেও ধূমপানের ভূমিকা ছিল।

এরদোয়ান বহু বছর ধরেই তুরস্কে ধূমপানবিরোধী প্রচারণার নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি প্রকাশ্যে ধূমপান করা নেতাদেরও পরামর্শ দিতে দ্বিধা করেন না। এবার সেই অভ্যাসেই শান্তি সম্মেলনের আনুষ্ঠানিকতা ভেঙে এক হাস্যরসাত্মক পর্ব সৃষ্টি করলেন এই তিন নেতা।

 

সূত্র: পলিটিকো

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী