ক্ষেপণাস্ত্র নয়, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে ভাবা উচিত: পুতিনকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ১৯:৩৫আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৯:৩৫

ক্ষেপণাস্ত্র পরীক্ষার বদলে ইউক্রেনে যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মস্কোর নতুন 'অপ্রতিরোধ্য' ক্ষেপণাস্ত্র নিয়ে চিন্তিত নন ইঙ্গিত করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক ডুবোজাহাজ রাশিয়ার উপকূলে ঘাপটি মেরে আছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্তনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষার ঘোষণা দিয়ে রবিবার (২৬ অক্টোবর) পুতিন বলেন, বিশ্বের কোনও প্রতিরক্ষা ব্যবস্থা বুরেভেস্তনিক ঠেকাতে পারবে না এবং রাশিয়ার শিগগিরই নতুন ধরনের অস্ত্রটি মোতায়েনের ব্যবস্থা নেবে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার ট্রাম্প বলেন, পুতিনের এভাবে কথা বলা উচিত বলে আমি মনে করি না। তার বরং ইউক্রেনের যুদ্ধ শেষ করার দিকে মনোযোগ দেওয়া উচিত। যে লড়াই এক সপ্তাহে থামিয়ে দেওয়া যেত, তা এখন চার বছর ধরে চলছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বদলে তার সেদিকে মনোযোগ দেওয়া উচিত।

আলোচিত ক্ষেপণাস্ত্রটির আনুষ্ঠানিক নাম ৯এম৭৩০ বুরেভেস্তনিক এবং চলতি নাম স্টর্ম পেতরেল। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো এর নাম দিয়েছে এসএসসি এক্স ৯ স্কাইফল। মস্কোর দাবি, পরীক্ষামূলক উৎক্ষেপণে এটি প্রায় ১৫ ঘণ্টা শুন্যে ভেসে ১৪ হাজার কিলোমিটার অতিক্রম করে।

বুরেভেস্তনিকের কথিত অপ্রতিরোধ্য ক্ষমতা এবং অতি দীর্ঘ পাল্লা নিয়ে ট্রাম্প বলেন, রাশিয়ায় আঘাত করতে যুক্তরাষ্ট্রের এত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে না। তারা জানে, বিশ্বের অন্যতম শক্তিশালী পারমাণবিক ডুবোজাহাজ তাদের উপকূলেই ঘাপটি মেরে আছে। তো আমাদের ১৪ হাজার কিলোমিটার উড়ে যাওয়ার কোনও দরকার নেই।

অবশ্য, ট্রাম্পের প্রতিক্রিয়ায় উদ্বিগ্ন নয় রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলামেলা আলোচনায় আমরা সবসময় প্রস্তুত। কিন্তু রাশিয়া এবং রুশ প্রেসিডেন্ট রাষ্ট্রীয় স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবেন। নতুন অস্ত্র নির্মাণ করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে রাশিয়া।

তবে, অস্ত্র নির্মাণের সঙ্গে রুশ-মার্কিন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ নেই দাবি করে পেসকোভ বলেন, কোনও কিছুই মস্কো এবং ওয়াশিংটনের সম্পর্কে ফাটল ধরাতে পারবে না।

/এসকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান