যুক্তরাষ্ট্রে আবারও রেহাই পেলেন কৃষ্ণাঙ্গ হত্যাকারী দুই পুলিশ

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ১৭:৪৯আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৭:৫৭
image

জামার ক্লার্ককে গুলি করা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন হচ্ছে না বর্ণবাদী বাস্তবতার ধারাবাহিকতায় আবারও নতুন নজির স্থাপিত হলো যুক্তরাষ্ট্রে। বুধবার মিনিয়াপোলিসের শীর্ষ প্রসিকিউটর ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের মিনোসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে জামার ক্লার্ক নামের কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হবে না।
২০১৫ সালের নভেম্বরে পুলিশের গুলিতে নিহত হন জামার ক্লার্ক নামের ওই কৃষ্ণাঙ্গ তরুণ। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ অভিযোগ করেন, শ্বেতাঙ্গ পুলিশরা যখন গুলি করেন তখন জামার ক্লার্ক হাতকড়া পরা ছিলেন। ওই ঘটনার পর শহরটি ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।
বুধবার এক সংবাদ সম্মেলনে সে অভিযোগ নাকচ করে দেন হেনেপিন কাউন্টি অ্যাটর্নি মাইক ফ্রিম্যান। তিনি বলেন, ফরেনসিক প্রমাণাদি আর পুলিশ কর্মকর্তাদের সাক্ষ্যের ভিত্তিতে বোঝা গেছে যে ঘটনার সময় ক্লার্ক হাতকড়া পরা ছিলেন না। হাতকড়ার ভেতরে কোনও ডিএনএ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
ফ্রিম্যান আরও বলেন, ক্লার্কের হাতে কোনও ধরনের আঘাতের চিহ্ণ পাওয়া যায়নি। এতেও বোঝা যায় তিনি হাতকড়া পরা ছিলেন না।
কৃষ্ণাঙ্গ জামার ক্লার্ক

জার্মার ক্লার্ক নিহত হওয়ার ঘটনায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে না বলেও জানান ফ্রিম্যান।
সংবাদ সম্মেলনেই ব্ল্যাকস লাইভ ম্যাটার-এর আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন ফ্রিম্যান। এক বিক্ষোভকারী বলেন, ‘ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা শান্তি পাব না।’
আরেক বিক্ষোভকারী বলেন, ‘ফ্রিম্যানের ব্যাখ্যার মধ্য দিয়ে এটাই প্রমাণ হলো যে মিনিয়াপোলিসের পুলিশ বিভাগের মিথ্যা দাবিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে আর প্রত্যক্ষদর্শীদের দাবিকে অবহেলা করা হচ্ছে।’ সূত্র: বাজফিড নিউজ

 

/এফইউ/বিএ/

 

 

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম