যুক্তরাজ্যের ট্রেনে ছুরি হামলা, সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫, ১৬:২৩আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৬:৩৩

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে সোমবার (৩ নভেম্বর) অভিযোগ গঠন করেছে দেশটির পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে ১০ জনকে হত্যাচেষ্টার অপরাধে অভিযুক্ত করা হয়।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায়, ৩২ বছর বয়সি অ্যান্থনি উইলিয়ামসের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে হত্যাচেষ্টা, শারীরিক আঘাত এবং ধারালো অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া একই দিনে লন্ডনের পন্টুন ডক স্টেশনে সংঘটিত আরেকটি ঘটনার ক্ষেত্রেও তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।

পূর্ব ইংল্যান্ডের পিটারবরো শহরের বাসিন্দা উইলিয়ামসকে সোমবার আদালতে হাজির করার কথা রয়েছে।

শনিবার লন্ডনগামী এক ট্রেনে উপর্যুপরি ছুরিকাঘাত শুরু হয়। ওই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেনটি জরুরি অবস্থায় থামানো হলে হান্টিংডন শহরে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

ওই ঘটনায় ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ট্রেনের এক কর্মীর অবস্থা ছিল আশঙ্কাজনক। তবে তিনিও বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটিকে এখনও সন্ত্রাসবাদী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

তথ্যসূত্র: রয়টার্স, এপি

/এসকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম