ইউক্রেনের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার নতুন কমান্ডার নিয়োগ দিলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২৫, ১০:৩৬আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১০:৩৬

ইউক্রেনের ড্রোনভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন একজন কমান্ডার নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় শুক্রবার (৭ নভেম্বর) গৃহীত এ পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কির কার্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়, ইউরি চেরেভাশেঙ্কো ইউক্রেনের প্রথম আকাশ প্রতিরক্ষা ভ্রাম্যমাণ ব্রিগেড (এয়ার ডিফেন্স মোবাইল ব্রিগেড) এবং প্রতিক্রিয়াশীল বাহিনী সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ড্রোন প্রতিরোধে সক্ষম প্রযুক্তি উন্নয়নেও জড়িত ছিলেন। রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা প্রতিরোধে তার ওই প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তা।

দেশটির সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি গত সেপ্টেম্বরে বলেছেন, রাশিয়ার ড্রোন হুমকি মোকাবিলায় ইউক্রেন কয়েক স্তরভিত্তিক একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। এ জন্য হামলা ঠেকাতে সক্ষম, এমন ড্রোনের কার্যকারিতা বৃদ্ধি করতে চায় তারা।

নতুন নিয়োগের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, সেনাবাহিনীর শীর্ষ নেতাদের বৈঠকে নতুন কমান্ডারের জন্য কয়েকটি নির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য হামলা প্রতিরোধে সক্ষম ড্রোনের উন্নয়ন ও নতুন প্রযুক্তির সংযোজন।

/এসকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী