পাকিস্তানে আধাসামরিক বাহিনীর কার্যালয়ে আত্মঘাতী হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫, ১৩:১৩আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৭:০২

পাকিস্তানের একটি আধাসামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী হামলা চালিয়েছে তিন সন্ত্রাসী। সোমবার (২৪ নভেম্বর) ওই হামলায় বাহিনীর তিন সদস্য নিহত এবং অন্তত পাঁচ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, পেশোয়ার শহরে ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির সদর দফতরে হামলাকারীরা প্রথমে গুলিবর্ষণ করে এবং জোরপূর্বক প্রবেশ করে কম্পাউন্ডের ভেতরেই গায়ে থাকা বোমা বিস্ফোরিত করে।

বাহিনীর ডেপুটি কমান্ড্যান্ট জাভেদ ইকবাল বলেন, ওই হামলায় আধাসামরিক বাহিনীর তিন জন সদস্য নিহত হয়েছেন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের ঘনবসতিপূর্ণ এলাকায় ওই বাহিনীর সদর দফতর অবস্থিত।

নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, প্রথম হামলাকারী মূল ফটকে বিস্ফোরণ ঘটায়, আর অন্য দুজন কম্পাউন্ডের ভিতরে ঢুকে পড়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সদর দফতরে ভেতরে আরও একাধিক সশস্ত্র জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেন ওই ব্যক্তি। তাই, সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেছেন এবং সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছেন বলে ওই কর্মকর্তা জানান।

স্থানীয় বাসিন্দা সাফদার খান রয়টার্সকে বলেন, কার্যালয় সংলগ্ন সড়ক যান চলাচলের জন্য বন্ধ রয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।

আহতদের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুইজন আধাসামরিক বাহিনীর সদস্য। হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম রয়টার্সকে এই তথ্য জানান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, হামলার দায় স্বীকার করে কোনও সন্ত্রাসী গোষ্ঠী বিবৃতি দেয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে, বিশেষত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে গত মাসের রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতের পর থেকে, খাইবার পাখতুনখোয়াতে ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীর হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তানের অভিযোগ, এসব সন্ত্রাসীকে আফগানিস্তানের তালেবান সরকার আশ্রয় দিচ্ছে এবং জঙ্গিরা আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তান ভূখণ্ডে হামলা চালায়। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী