জাপানের তাকাইচির সমালোচনায় সাবেক তিন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ১৪:১৪আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৪:১৪

তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এক মন্তব্যের জেরে টোকিও-বেইজিং সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। নব প্রধানমন্ত্রীর ‘ভুল’ মন্তব্যের কারণেই পরিস্থিতি এদিকে মোড় নিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক তিন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, ইয়োশিহিকো নোদা এবং ইয়ুকিও হাতোইয়ামা। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীরা বলেছেন, তাকাইচি কথাবার্তা ও কর্মকাণ্ডে আরও সতর্ক থাকা উচিত। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংলাপে মনোযোগী হতেও তারা নতুন প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

এক টেলিভিশন অনুষ্ঠানে রবিবার (২৩ নভেম্বর) ইশিবা বলেন, নতুন প্রশাসনের উচিত জাপানের দীর্ঘদিনের মৌলিক অবস্থান পুরোপুরি উপলব্ধি করা এবং ভবিষ্যতে নীতিমালা বাস্তবায়নে সতর্ক থাকা।

একই দিনে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নোদা বলেন, প্রধানমন্ত্রী তাকাইচির ‘হঠকারী’ মন্তব্য থেকে চলমান বিরোধের শুরু। তিনি জোর দিয়ে বলেন, তাকাইচির উচিত চীনা পক্ষকে ব্যাখ্যা দেওয়া এবং সংলাপের মাধ্যমে সম্পর্ক উন্নয়নে কাজ করা।

তার আগে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাতোইয়ামা বলেন, তাইওয়ান প্রশ্ন চীনের অভ্যন্তরীণ বিষয়—তাকাইচির মন্তব্য এই নীতির বাইরে চলে গেছে। এটি দ্বিপক্ষীয় সম্পর্ককে সবচেয়ে খারাপ পরিস্থিতির দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, এর ফলে জাপানের জাতীয় স্বার্থের যে ক্ষতি হয়েছে, তা অপরিমেয়।

কনফুসিয়াসকে উদ্ধৃত করে তাকাইচিকে ভুল সংশোধনের আহ্বান জানিয়ে হাতোইয়ামা বলেন, ভুল করে তা সংশোধন না করাটাই প্রকৃত ভুল।

/এএ/এসকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের