ইসরায়েলের প্রতিরক্ষা বাজেটের লক্ষ্যমাত্রা ৩৪ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৯

আগামী বছরের জন্য প্রতিরক্ষা খাতে ১১২ বিলিয়ন শ্যাকেল বা ৩৪ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করতে চাইছে ইসরায়েল। আগের খসড়া বাজেটে এই বরাদ্দ ছিল ৯০ বিলিয়ন শ্যাকেল।

ক্যাবিনেট সভায় ২০২৬ সালের বাজেট আলোচনায় এই ব্যয় কাঠামোয় একমত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। আগামী মার্চের মধ্যে বাজেট পাস না হলে নতুন নির্বাচনের সম্ভাবনা তৈরি হবে।

স্মোটরিচের কার্যালয় জানায়, ২০২৩ সালে যুদ্ধ শুরুর আগের বাজেটের তুলনায় ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট ৪৭ বিলিয়ন শ্যাকেল বেশি।

তিনি বলেন, আমরা সেনাবাহিনীকে শক্তিশালী করতে বড় বাজেট বরাদ্দ করছি, তবে একই সঙ্গে এমন কাঠামো তৈরি করছি যা ইসরায়েলকে পুনরায় অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনবে এবং নাগরিকদের ওপর চাপ কমাবে।

মন্ত্রীদের বৈঠক বৃহস্পতিবার শুরু হয়েছে, যা সাধারণত দীর্ঘসময় ধরে চলে। ভোট শুক্রবার ভোরে হতে পারে। এই প্রস্তাব অনুমোদিত হলে তা প্রাথমিক ভোটের জন্য পার্লামেন্টে উত্থাপন করা হবে।

কাতজ বলেন, সেনাবাহিনী তার সদস্যের প্রয়োজন মেটানো এবং রিজার্ভ সদস্যদের ওপর চাপ কমানোর কাজ চালিয়ে যাবে। তার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, আমরা আইডিএফকে আরও শক্তিশালী করতে এবং যোদ্ধাদের প্রয়োজন পূরণে দৃঢ়ভাবে পদক্ষেপ নেব, যেন ইসরায়েলের সব সীমানায় নিরাপত্তা নিশ্চিত করা যায়।

গাজা যুদ্ধে ইসরায়েলের বহু অর্থব্যয় হয়েছে। ২০২৪ সালে হামাস ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে দেশটি প্রায় ৩১ বিলিয়ন ডলার ব্যয় করেছে। পরে ইসরায়েল উভয় গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়।

সূত্র: রয়টার্স

/এসকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম