সিরিয়ার যুদ্ধে অংশ নেওয়া ইউরোপীয়দের ১৪ শতাংশই প্রাণ হারিয়েছেন

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৬, ১৮:৩৩আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৮:৩৩
image

সিরিয়ার যুদ্ধে অংশ নেওয়া ইউরোপীয়দের ১৪ শতাংশই প্রাণ হারিয়েছেন সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হয়ে লড়াই করতে যাওয়া ৪ হাজারেরও বেশি ইউরোপীয় নাগরিকের মধ্যে প্রায় প্রাণ হারিয়েছেন ১৪ শতাংশ। আর দেশে ফিরে গেছেন ৩০ শতাংশ। হেগভিত্তিক সন্ত্রাস ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমবিষয়ক গবেষণাকেন্দ্র ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেরোরিজমের’ এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যারা দেশে ফিরেছেন তাদের উদ্দেশ্য কী, সে ব্যাপারে নিশ্চিত না হওয়া গেলেও ২০১৪ সালে ডাচ নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের গবেষণায় বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। এসব কারণের মধ্যে রয়েছে- হতাশ হওয়া, আতঙ্কিত হওয়া, বিশ্বাসঘাতকতার শিকার হওয়া, নৃশংসতার ব্যাপারে বোধ তৈরি হওয়া, অনুশোচনা, অন্যদের নিয়োগ দেওয়া কিংবা নিজ দেশে হামলা চালানোর পরিকল্পনা। যারা দেশে ফিরেছেন তাদের ১৭ শতাংশ নারী আর ২৩ শতাংশ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হয়ে লড়াই করতে যাওয়া ইউরোপীয়দের মধ্যে বেশিরভাগই ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের নাগরিক। তবে জনসংখ্যা অনুপাতে বেলজিয়ামের নাগরিকদের অংশগ্রহণের হার সবচেয়ে বেশি। বেলজিয়ামে প্রতি ১০ লাখ জনসংখ্যার মধ্যে ৪১ জন সিরিয়ায় লড়াই করতে গেছেন। সিরিয়া থেকে দেশে ফেরত যাওয়া বেলজিয়ামের যোদ্ধাদের হার মাত্র ১৮ শতাংশ।
তবে সব বিদেশি যোদ্ধাই সন্ত্রাসী নয়, সব সন্ত্রাসীই বিদেশি যোদ্ধা নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাছাড়া যারা দেশে ফিরেছেন তারা সবাই সমাজের জন্য ঝুঁকিপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়েছে। সূত্র: আল জাজিরা
/এফইউ/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম