এই সফ‌রে তা‌রেক রহমা‌নের সঙ্গে সাক্ষা‌তের স‌ু‌যোগ নেই: লন্ড‌নে জামায়াতের আমির

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭

যুক্তরাজ্যে গেলেও, এই যাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্প‌তিবার (১৮ ডিসেম্বর) পূর্ব লন্ডনের এক‌টি ভেন‌্যু‌তে সংবাদ স‌ন্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা ব‌লেন।

বাংলা ট্রিবিউনের প্রতি‌বেদ‌কের প্রশ্নের জবা‌বে ডা. শফিকুর রহমান ব‌লেন, তি‌নি মাত্র এক‌দি‌নের জন‌্য এবার লন্ড‌নে গেছেন। সময় থাক‌লে দেখা তারেক রহমানের সঙ্গে কর‌তেন কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, যে‌হেতু সু‌যোগ নেই (দেখা করার), তাই তিনি এ প্রশ্নের উত্তর দি‌চ্ছেন না।

বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতনের পর ক‌য়েকদফা যুক্তরাজ্য সফর করেছেন ডা. শফিকুর রহমান। ব্রিটিশ সরকা‌রের উচ্চপদস্থ কর্মকর্তা‌দের সঙ্গে বৈঠকের উদ্দে‌শ্যে এবার লন্ডন গেছেন বলে জানান তিনি।

বাংলাদেশের বহুল আলোচিত আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি ব‌লেন, নির্বাচন ঠিক সম‌য়েই হ‌বে, পেছা‌নোর কোনও সু‌যোগ নেই।

লন্ডনে নির্ধারিত কার্যক্রম শেষে তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাবেন বলে জানা গেছে। আগামী ২১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা।

/এসকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম