‘পাঠানকোট হামলাকারীদের পাকিস্তানি প্রমাণ করতে পারেনি ভারত’

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৬, ১৯:০৯আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৯:০৯
image

রবিবার হামলাস্থল পরিদর্শন করেন পাকিস্তানের ৫ গোয়েন্দা পাকিস্তানের গোয়েন্দা দল দাবি করেছে, ভারত পাঠানকোটের হামলাকারীদের পাকিস্তানি বলে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। পাঠানকোটের হামলাস্থল পরিদর্শন শেষে দেশে ফেরার পর রবিবার আনুষ্ঠানিকভাবে এই দাবি জানায় পাকিস্তানি গোয়েন্দারা।
চলতি বছরের ২ জানুয়ারি দিবাগত রাতে পাঠানকোটের বিমানঘাঁটিতে হামলা চালায় বন্দুকধারীরা। ওই ঘটনায় ৬ হামলাকারী আর নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত হন। ঘটনার পর থেকেই হামলার পেছনে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন জয়েশ-ই-মোহাম্মদকেই দায়ী করে আসছে ভারত। পাকিস্তান সন্ত্রাসবাদ মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছিল। ভারতকে নিরাপত্তা বিষয়ক বেশকিছু তথ্যও দেয় পাকিস্তান।
বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে মার্চের শেষ সপ্তাহে পাকিস্তানের তদন্ত দল ভারতে পৌঁছায়। তদন্ত দলে পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কর্মকর্তাও রয়েছেন। পাঠানকোট বিমানঘাঁটি তদন্তে আসা পাঁচ সদস্যের যৌথ তদন্ত দলে রয়েছেন আইএসআই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ।
গত ২৯ মার্চ ওই গোয়েন্দা দলকে ভারতের আক্রান্ত বিমানঘাঁটিতে প্রবেশাধিকার দেওয়া হয়। তারা ৫৫ মিনিট সেখানে ছিলেন। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কর্মকর্তারা পাকিস্তানি গোয়েন্দা দলের সঙ্গে ছিলেন।  পাকিস্তানি গোয়েন্দারা দাবি করেছেন, এত অল্প সময়ে তারা কোন প্রমাণ সংগ্রহ করতে পারেননি।
ওই যৌথদল শনিবার ভারতে পাঁচদিনের সফর শেষে দেশে ফিরে যায়। চার জঙ্গির ডিএনএ পরীক্ষার ফলাফল ও তাদের ফোনকলের রেকর্ডও আদানপ্রদান করেন দুই দেশের গোয়েন্দারা। সূত্র এনডিটিভি

/ইউআর/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম