ফরাসি আশ্রয়কেন্দ্র থেকে শতাধিক সঙ্গীহীন শিশু নিখোঁজ

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৬, ২০:৩৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২০:৩৬
image

গত মাসে কালাইস জঙ্গল নামে ফ্রান্সের শরণার্থী আশ্রয়কেন্দ্রের দক্ষিণ ভাগ গুঁড়িয়ে দেওয়ার পর থেকে সেখানকার ১শরও বেশি সঙ্গীহীন শিশু (আনঅ্যাকমপানিড মাইনর) নিখোঁজ হয়ে পড়েছে। যুক্তরাজ্যভিত্তিক শরণার্থীবিষয়ক সংস্থা হেলপ রিফিউজিস ইউকে’র করা এক আদমশুমারিতে এমন তথ্য উঠে এসেছে।

কালাইস জঙ্গলে উচ্ছেদ অভিযানের পর এক শিশুর ফেলে যাওয়া পুতুল

উল্লেখ্য, যে শিশুদের আনুষ্ঠানিক কোনও অভিভাবক থাকে না, তাদেরকেই সঙ্গীহীন শিশু (আনঅ্যাকমপানিড মাইনর)  বলা হয়। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটির মতে, যে শিশু বাবা এবং মা দু’জনের কাছে থেকেই বিচ্ছিন্ন, এমনকী আত্নীয়-স্বজনদের থেকেও বিচ্ছিন্ন এবং যে শিশুকে আইনগতভাবে দেখাশোনা করার মতো কোনও প্রাপ্ত বয়স্ক ব্যক্তি থাকেন না, তাকে সঙ্গীহীন শিশু বলা হয়।

রিফিউজিস ইউকে’র করা এক আদমশুমারিতে দেখা যায়, মার্চে কালাইসের আশ্রয়কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর থেকে এখনও ক্যাম্পে ৪,৯৪৬ জন শরণার্থী অবস্থান করছেন। এদের মধ্যে ৫১৪ জন শিশু। ওই শিশুদের মধ্যে ২৯৪ জন সঙ্গীহীন।

প্রায় ৫ হাজার শরণার্থীর মধ্যে ১৪শ মানুষ ফরাসি সরকার স্থাপিত শিপিং কন্টেইনারে বসবাস করছেন। তবে ওই উচ্ছেদ অভিযানের পর ১২৯ জন শিশু ক্যাম্প থেকে হারিয়ে গেছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে হেলপ রিফিউজিস ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। পোস্টে বলা হয়, ‘এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। শরণার্থী ক্যাম্পে থাকা বাকি ২৯৪ জন সঙ্গীহীন শিশুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ফরাসি কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।’ 

কালাইস জঙ্গল ক্যাম্প

ফেসবুক পোস্টটিতে আরও বলা হয়, উচ্ছেদ অভিযান চলার সময় সঙ্গীহীন শিশুদের জন্য কোনও ধরনের বিকল্প আবাসনের ব্যবস্থা রাখা হয়নি। কালাইস ও দুনকির্কে আশ্রয় নেওয়া শিশুদের আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের ব্যবস্থা নেই বলেও অভিযোগ করা হয় ওই পোস্টে। 

ইউরোপীয় ইউনিয়নের পুলিশ এজেন্সি ইউরোপোলের তথ্যমতে, গত ২ বছরে ইউরোপে ২ হাজারেরও বেশি সঙ্গীহীন শিশু শরণার্থী নিখোঁজ হয়েছে। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট 

/এফইউ/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের