চ্যালেঞ্জ বিশাল হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী: এএফপিকে তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৯

আসন্ন নির্বাচনে জয়ী হলে তার প্রথম কাজ হবে দেশে নিরাপত্তা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা দূর করা, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বৃহস্পতিবার হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ডিসেম্বরে দেশে ফেরা ৬০ বছর বয়সী তারেক রহমান এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতির সামনে বসে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা জনগণের কাছ থেকে একটি স্পষ্ট ও বড় ম্যান্ডেট আশা করছি। নিজস্ব সরকার গঠনের জন্য আমাদের পর্যাপ্ত আসন থাকবে। জোট সরকারের প্রয়োজনীয়তা তিনি আপাতত দেখছেন না বলেও জানান।

১৭০ কোটি মানুষের এই দেশে আগামী দিনগুলো অত্যন্ত কঠিন হবে বলে সতর্ক করেছেন তারেক রহমান। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। গত শাসনামলে স্বাস্থ্য ব্যবস্থা এবং জ্বালানি খাতকেও ধ্বংস করে দেওয়া হয়েছে।

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যে, মেগা প্রকল্পের নামে দেশে ‘মেগা দুর্নীতি’ হয়েছে। মুষ্টিমেয় কিছু মানুষ আঙুল ফুলে কলাগাছ হলেও দেশের সাধারণ মানুষ রিক্ত হয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক উৎপাদনকারী এই দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা করাকে তার অন্যতম অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন তারেক রহমান। তিনি বলেন, আমাদের সামনে গুরুতর চ্যালেঞ্জ রয়েছে। দেশে বিপুল সংখ্যক বেকার। তরুণদের কর্মসংস্থানের জন্য আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়াতে হবে। বিশেষ করে নারীদের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

প্রতিবেশী ভারতের সঙ্গে বর্তমানে শীতল সম্পর্কের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেন, আমার দেশের মানুষের স্বার্থ এবং দেশের স্বার্থই সবার আগে। তবে আমরা অবশ্যই আমাদের চারপাশের দেশগুলোর সঙ্গে অন্তত একটি সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক চাই।

বিগত সরকারের দমন-পীড়ন ও দুর্নীতির দায়ে অভিযুক্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে গত নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করলেও তারেক রহমান আইন করে কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে মত দেন। তিনি বলেন, অবশ্যই কেউ যদি কোনও অপরাধের সঙ্গে জড়িত থাকে, তবে আইন অনুযায়ী তার শাস্তি হতে হবে।

খালেদা জিয়ার মৃত্যুর পর দলের হাল ধরা তারেক রহমান নিজের বাবা-মায়ের কথা উল্লেখ করে পরিমিত স্বরে বলেন, তারা তাদের মতো ছিলেন, আমি আমার মতো। তবে আমি তাদের চেয়েও ভালো কিছু করার চেষ্টা করব।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের