জাকার্তার রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০১৬, ১৫:৫৬আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৫:৫৬
image

জাকার্তার বিমানবন্দরে দুটি বিমানের সংঘর্ষ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। সেসময় একটি বিমানের ডানা আগুনে পুড়ে গেছে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সোমবার রাতে বাতিক এয়ারের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়ন করতে যাচ্ছিল। তখন হঠাৎ করে রানওয়ের মাঝ বরাবর আরেকটি বিমানের পেছন অংশে বাতিক এয়ার নামের বিমানটির একটি পাখার ধাক্কা লাগে। এ সময় বাতিক এয়ারের বিমানের ডানায় আগুন ধরে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার রাতে দুই বিমানের সংঘর্ষে কেউ আহত বা নিহত হয়নি। তবে দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। বিবিসি জানিয়েছে, বাতিক এয়ারের বিমানে ৪৯ যাত্রী এবং কয়েকজন ক্রু ছিলেন।
সোমবার রাতে দুই বিমানের সংঘর্ষের পর জাকার্র্তার হালিম পারদানাকুসুমা নামের বিমানবন্দরটি সাময়িক বন্ধ রাখা হয়। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম