দুই সপ্তাহের মধ্যে সব রাজবন্দীর মুক্তির ঘোষণা দিলেন সু চি

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০১৬, ১৮:২৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৮:৪৩
image

দুই সপ্তাহের মধ্যে সব রাজবন্দীর মুক্তির ঘোষণা দিলেন সু চি এখনও কারাগারে থাকা রাজবন্দীদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী এবং পার্লামেন্টের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি এনএলডির শীর্ষ ব্যক্তি অং সান সু চি। আগামি দুই সপ্তাহের মধ্যে তাদের মুক্তি দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
প্রধানমন্ত্রী সমমর্যাদার রাষ্ট্রীয় উপদেষ্টার পদে আসীন হওয়ার পর এই মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় উপদেষ্টা হিসেবে এটাই সু চির প্রথম অঙ্গীকার।
নিজেও একজন রাজবন্দী ছিলেন সু চি। সরকারের সিদ্ধান্তেই মুক্তি পান তিনি। সু চির অঙ্গীকার রক্ষিত হলে মিয়ানমারের ৫শ রাজবন্দী আগামি দুই সপ্তাহের মধ্যে মুক্তি পেতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মিয়ানমারের কারাগারে সাজা ভোগ করছেন অন্তত ১০০ রাজবন্দী। বিচারের অপেক্ষায় রয়েছেন বেশ কিছু শিক্ষার্থীসহ আরও ৪শ জন।
তবে বিবিসির মিয়ানমার প্রতিনিধি জানিয়েছেন, সু চির ঘোষণা অনুযায়ী ঠিক কোন কোন ধরনের রাজবন্দীরা মুক্তি পেতে যাচ্ছেন তা পরিষ্কার নয়।
উল্লেখ্য, মিয়ানমারে সামরিক শাসনের অবসান ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এরইমধ্যে শত শত রাজবন্দী কারামুক্ত হয়েছেন। সামরিক সরকার ক্ষমতায় আসীন থাকার সময় থেকেই ধাপে ধাপে রাজবন্দীদের মুক্তি দেওয়া হয়। সূত্র: বিবিসি
/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম