যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, এখনও খোঁজ মেলেনি নাহিদার

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩১আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৯
document

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১০ দিন ধরে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজন— জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেফতার করা হয়েছে। তবে জামিলের সঙ্গে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনও মেলেনি। সিএনবিসি নিউজের খবরে এসব তথ্য জানানো হয়।  

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, জামিলের রুমমেট হিশামকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ফ্লোরিডার ‘হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ’ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। 

বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্যমতে, জামিল ও নাহিদাকে সর্বশেষ গত ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। ওইদিন সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী ছাত্রাবাসে জামিলকে এবং সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে নাহিদাকে দেখা যায়। 

এনবিসি নিউজসহ যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানায়, পরদিন ১৭ এপ্রিল তাদের কোনও সন্ধান না পেয়ে এক পারিবারিক বন্ধু কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। এর প্রেক্ষিতে পুলিশ দুটি পৃথক নিখোঁজ ডায়েরি করে তদন্ত শুরু করে। নিখোঁজ নাহিদা একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। 

বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত এনবিসি নিউজকে জানান, তার বোনের সঙ্গে লিমনের একসময় সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক ভেঙে যায়।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অত‍্যন্ত হৃদয়বিদারক সংবাদটি জানাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাহিদা এস বৃষ্টির বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত চলছে। সন্দেহভাজনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” 

এই ঘটনায় সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। 

/এসটি/ 
সম্পর্কিত
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
সর্বশেষ খবর
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক