ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গেই চুক্তিতে প্রস্তুত ট্রাম্প, দিলেন শর্তও 

আন্তর্জাতিক ডেস্ক 
২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বর্তমানে যারা ক্ষমতায় আছেন, তাদের সঙ্গেই একটি চুক্তিতে পৌঁছাতে তিনি প্রস্তুত। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তেহরানের সঙ্গে আলোচনার এই আগ্রহ প্রকাশ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

ইরানের বর্তমান নেতৃত্বের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প দাবি করেন, দেশটির অভ্যন্তরে ব্যাপক কোন্দল চলছে। তিনি বলেন, “তারা নিজেদের মধ্যে মারামারি করছে। সেখানে প্রচুর অভ্যন্তরীণ কোন্দল চলছে। সম্ভবত অনেক ক্ষেত্রে তারা নেতৃত্বের জন্য লড়াই করছে। তবে আমার মনে হয়, তারা নেতা না হওয়ার জন্যই লড়ছে, কারণ আমরা তাদের দুই স্তরের নেতাদের শেষ করে দিয়েছি।” 

যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “তারা (ইরান) যখন চাইবে আমাকে ফোন করতে পারে। সব কার্ড এখন আমাদের হাতে। আমরাই সবকিছুতে জিতেছি।” 

ইরানের পক্ষ থেকে আসা প্রস্তাবের বিষয়ে ট্রাম্প জানান, তেহরানের আগের প্রস্তাবগুলো সন্তোষজনক ছিল না। তিনি বলেন, “মজার বিষয় হলো, আমি যখন পাকিস্তানে দূত পাঠানো বাতিল করলাম, তার ১০ মিনিটের মধ্যেই আমরা নতুন একটি প্রস্তাব পেলাম। সেটি আগের চেয়ে অনেক ভালো ছিল।” তবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে, ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র থাকবে না— এটিই তার প্রধান শর্ত। তিনি বলেন, “তারা অনেক কিছুরই প্রস্তাব দিয়েছে, কিন্তু তা যথেষ্ট ছিল না।”

বর্তমানে চলমান যুদ্ধবিরতি বা উত্তেজনা নিরসনের প্রক্রিয়া চালিয়ে যাবেন কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প কিছুটা রহস্য বজায় রেখে বলেন, “আমি এ নিয়ে এখনও চিন্তাও করিনি।” 

/এসটি/ 
সম্পর্কিত
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
ট্রাম্পের ইরান যুদ্ধের বলির পাঠা কি জেডি ভ্যান্স
কী, কেন, কীভাবেখামেনির শেষ বিদায়ে মোদিকে ইরানের আমন্ত্রণে ভারত কেন বিপাকে
সর্বশেষ খবর
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক
কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন