দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৬, ১৩:০০আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৩:৩১
image

দক্ষিণ কোরিয়ার নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নতুন নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় ক্ষমতাসীন দল সায়েনুরি পার্টি। পার্লামেন্টের মোট আসনের পাঁচ ভাগের তিন ভাগই জিতে নেওয়ার আশা করছে দলটি। আর তা সম্ভব হলে সায়েনুরি পার্টির জন্য পার্লামেন্টে বিল উত্থাপন ও পাস করা সহজ হবে। বর্তমানে পার্লামেন্টে দলটির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তা বিপুল নয়।
বুধবার ৩০০ আসনবিশিষ্ট আইনসভার ২৫৩ জন প্রতিনিধিকে বাছাই করতে প্রায় ১৪ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বাকি ৪৭টি আসনে বিভিন্ন দলের পাওয়া সর্বমোট ভোটের অনুপাতে দলগুলোর মধ্যে আসন বণ্টন করা হবে।
আরও পড়ুন: ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দিলমা’র

দ্য কোরিয়া টাইমসের খবরে বলা হয়, সরকারি দল যদি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তবে তা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই এর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।  কারণ ২০ মাসের মধ্যে তার ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে। আর তাই পার্লামেন্টে দলের আধিপত্য থাকলে নিজের মেয়াদকালেই বিভিন্ন আর্থিক ও শ্রম আইনে সংস্কার আনতে পারবেন তিনি।

আরও পড়ুন: মোস্যাক ফনসেকার প্রধান কার্যালয়ে পুলিশি অভিযান

পার্ক জিউন হাই

সরকারবিরোধী দলগুলোর মধ্যে বিভাজন থাকায় ক্ষমতাসীন মধ্য ডানপন্থী দলটি ক্ষমতায় বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ নির্বাচনের মধ্য দিয়ে সরকার সম্পর্কে সাধারণের অনুভূতির ইঙ্গিত পাওয়া যাবে। বহির্বিশ্বের কাছে দক্ষিণ কোরিয়ার নির্বাচনি ইস্যুতে উত্তর কোরিয়া প্রাধান্য পাবে বলে মনে করা হলেও বাস্তবে তা হয়নি। সবকিছু ছাপিয়ে এবার নির্বাচনি ইস্যু হিসেবে অর্থনীতিই বেশি প্রাধান্য পেয়েছে। 
আরও পড়ুন: ব্রিটেন ইইউ ছাড়লে নানা চ্যালেঞ্জ তৈরি হবে: আইএমএফ
কর্মীদের ছাটাইয়ের উপায় নিয়োগকারীদের জন্য সহজ করে দেওয়ার পরিকল্পনার কারণে অর্থনীতি ইস্যুটি গুরুত্ব পেয়েছে। এছাড়া বিক্ষোভের ওপর দমন-পীড়নের অভিযোগও রয়েছে সরকারের বিরুদ্ধে। এছাড়া দক্ষিণ কোরিয়ার গড় বেকারত্বের হার ৫ শতাংশকে ছাপিয়ে ফেব্রুয়ারিতে বেকারতের হার ১২.৫ শতাংশ হওয়ায় তা নিয়েও সমালোচনা হয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম