ইরানের সঙ্গে বৈঠক নিয়ে নতুন বার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক 
০৩ আগস্ট ২০২৬, ০৯:২৪আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৯:২৪

ইরানের সঙ্গে সোমবার (৩ আগস্ট) বিকেলে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির নিউ জার্সিতে রোববার (২ আগস্ট) সাংবাদিকদের তিনি এ কথা জানান। তবে কোথায় বৈঠক হবে, এতে কারা অংশ নেবেন; এসব বিষয়ে তিনি কিছু জানাননি।

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য কোনো সময়সীমা রয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, ‌‘আমি অবশ্যই চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না। চুক্তি না করে যুদ্ধ করলে বহু মানুষ মারা যায়, আমরা তা চাই না।’

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে শুরু করা সামরিক অভিযান আরও জোরদার করা হতে পারে।

এদিকে, শনিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ একটি চুক্তি করার জন্য কিছু সময় চেয়েছে। সেই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে। ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে। তেহরানকে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে।’

উভয় পক্ষের নতুন হামলার হুমকির পর কয়েক দিনের উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই অবস্থানকে সংঘাত প্রশমনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এদিকে যুদ্ধের প্রভাব পারস্য উপসাগর থেকে লোহিত সাগর এবং মিসরের ভূমধ্যসাগরীয় উপকূলের একটি স্থাপনাতেও ছড়িয়ে পড়েছে।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ইরান কার্যত বন্ধ করে দিয়েছে। এর ফলে জ্বালানির দাম বেড়েছে এবং বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কাও জোরালো হয়েছে।

সূত্র: রয়টার্স

/আইএএম/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
কানাডাকে ইইউর সহযোগী সদস্য করার প্রস্তাব ‘হাস্যকর’: ট্রাম্প
সর্বশেষ খবর
উদয় রহমানের গল্প 'খাল'
উদয় রহমানের গল্প 'খাল'
মো. জারিফ খানের গল্প 'টিপিক্যাল'
মো. জারিফ খানের গল্প 'টিপিক্যাল'
ত্বকের যত্নে নারকেল তেলের নতুন ব্যবহার
ত্বকের যত্নে নারকেল তেলের নতুন ব্যবহার
চট্টগ্রামে ও এবং এ লেভেলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আইইউবি
চট্টগ্রামে ও এবং এ লেভেলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আইইউবি
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি