কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ১৬:৫৪ আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৬:৫৪

প্রতিদিনের সাধারণ ভাত-ডাল কিংবা বিশেষ কোনও আয়োজনের ডালের পদ, ভারতীয় উপমহাদেশের খাদ্যাভ্যাসে ডাল উদ্ভিজ্জ প্রোটিনের অন্যতম প্রধান উৎস। তবে সব ডালে প্রোটিনের পরিমাণ সমান নয়। সম্পূর্ণ ডায়েট পরিবর্তন না করে কেবল প্রোটিনের মাত্রা বাড়াতে চাইলে কয়েকটি ডাল তালিকার শীর্ষে থাকবে।

২০২৩ সালে ফ্রন্টিয়ার্স ইন মাইক্রোবায়োলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় প্রতি ১০০ গ্রাম কাঁচা ডালের একটি পুষ্টি তালিকা তুলে ধরা হয়েছে। সেই তালিকা অনুসারে, কলাইয়ের ডালে ২৫.২১ গ্রাম প্রোটিন, মসুর ডালে ২৪.৬৩ গ্রাম প্রোটিন, মুগ ডালে ২৩.৮৬ গ্রাম প্রোটিন এবং ছোলার ডালে ২০.৪৭ গ্রাম প্রোটিন।

তালিকার শীর্ষে থাকা কলাই ও মসুর ডাল মূলত প্রথম স্থানে সমতায় রয়েছে, আর এর খুব কাছাকাছি রয়েছে মুগ ডাল।

অন্ত্র ও হরমোন বিশেষজ্ঞ ডক্টর আলকা বিজয়ন জানান, প্রোটিনের পরিমাণের বাইরেও এই ডালগুলোর কাজ আলাদা। মসুর ডাল যকৃতের কার্যকারিতা বাড়ায় এবং লিভার ও ত্বকের স্বাস্থ্যের জন্য ডালের উত্তম বিকল্প। এটি কিডনির পাথর ও অনিয়মিত মাসিকের সমস্যাতেও উপকারী। অন্যদিকে, কলাইয়ের ডাল হাড়ের সমস্যা এবং রক্তপ্রবাহ ঠিক রাখার জন্য উপকারী।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন যে, শুধু ডাল কোনও ‘সম্পূর্ণ প্রোটিন’ নয়। প্রোটিন তৈরিতে প্রয়োজনীয় ৯টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে ডালে ‘লাইসিন’ বেশি থাকলেও ‘মিথিওনিন’ কম থাকে। আবার ভাত ও গমে মিথিওনিন বেশি ও লাইসিন কম থাকে। এজন্যই ঐতিহ্যগতভাবে ডাল-ভাত, ডাল-রুটি কিংবা খিচুড়ি একসঙ্গে খাওয়া হয়, যা প্রোটিনের ঘাটতি পূরণ করে পূর্ণাঙ্গ রূপ দেয়।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধ ও ইসরায়েলে সব সহায়তা বন্ধের প্রস্তাব দিলেন মার্কিন আইনপ্রণেতা
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
ডেমোক্র্যাটরা কি ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে পারবে?
সর্বশেষ খবর
মুম্বাই থেকে টরন্টো যেতে চালু হলো সরাসরি ফ্লাইট
মুম্বাই থেকে টরন্টো যেতে চালু হলো সরাসরি ফ্লাইট
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
কক্সবাজার থেকে ছাড়লো জাহাজ, একসঙ্গে সেন্টমার্টিন গেলেন ৮০০ পর্যটক
কক্সবাজার থেকে ছাড়লো জাহাজ, একসঙ্গে সেন্টমার্টিন গেলেন ৮০০ পর্যটক
পোশাকশ্রমিক‌দের আন্দোলন ঘিরে মিরপু‌রে সতর্ক পুুলিশ
পোশাকশ্রমিক‌দের আন্দোলন ঘিরে মিরপু‌রে সতর্ক পুুলিশ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার