হরমুজ খোলা নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের 

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ০৭:৫০আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:৫০

হরমুজ খোলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) প্রধান মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। মঙ্গলবার (১১ আগস্ট) তেহরানে চীনের রাষ্ট্রদূত জং পিয়ুর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।  

রেজায়ি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি খুলতে হলে যুক্তরাষ্ট্রকে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইরানের অবরুদ্ধ অর্থ ছেড়ে দিতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যতক্ষণ না তার আচরণ পরিবর্তন করছে এবং ইরানের শর্ত মেনে নিচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না।

রেজায়ি জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে আরও কিছু শর্ত জানিয়েছে ইরান।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের পথ নিয়ে ইরান ও ওমানের মধ্যে কোনো সমঝোতা হলেও, সেটি প্রণালি বন্ধ বা পুনরায় খোলার বিষয়ে ইরানের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না।

এদিকে, হরমুজ প্রণালিতে চলাচলে বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও সারসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে প্রণালিটি পুনরায় খুলতে রাজি করানোর চেষ্টা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জুন মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সমঝোতা অনুযায়ী, ইরানকে হরমুজ প্রণালি পরিচালনার সুযোগ দেওয়া এবং ধীরে ধীরে নৌযান চলাচল স্বাভাবিক করার কথা ছিল। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহারের কথা ছিল।

তবে ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ওই সমঝোতার শর্ত লঙ্ঘন করে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টা করায় তেহরান আবারও নৌযান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রেজায়ি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করায় চীনের প্রশংসা করেন। তিনি ইরান ও চীনের কৌশলগত অংশীদারত্বকে ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

অন্যদিকে, চীনের রাষ্ট্রদূত জং পিয়ু ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চার দফা উদ্যোগ প্রস্তাব করেছেন।

পরে হরমুজ প্রণালি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ ও অবরোধ বন্ধ না করা, ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে না দেওয়া এবং লেবানন ও গাজাসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না।

তিনি স্পষ্ট করে বলেন, “সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালি বন্ধ থাকবে।”

সূত্র: প্রেস টিভি

/আইএএম/
সম্পর্কিত
আমি মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে চুক্তি চাই: ট্রাম্প
মোজতবার আপস না নিয়ন্ত্রণ, ইরানে শীর্ষ পদে কট্টরপন্থিরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
জুলাইয়ে ২০২ কোটি টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি
জুলাইয়ে ২০২ কোটি টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি
সাভারে ঘিরে রাখা বাড়ি থেকে ৯টি বিস্ফোরক উদ্ধার
সাভারে ঘিরে রাখা বাড়ি থেকে ৯টি বিস্ফোরক উদ্ধার
পাঁচশ’ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে হাম্মাদিয়া মসজিদ
পাঁচশ’ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে হাম্মাদিয়া মসজিদ
৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি সি১০০এক্স, থাকছে স্টুডেন্ট ডিসকাউন্ট
৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি সি১০০এক্স, থাকছে স্টুডেন্ট ডিসকাউন্ট
সর্বাধিক পঠিত
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার