ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১৮:২৯আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৮:২৯

ইরানের ভূগর্ভস্থ ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি ভালো করে বোঝার জন্য অতীতে বহুবার এটি পরিদর্শনের কথা প্রকাশ স্বীকার করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন।

সাফেদে আয়োজিত গ্যালিলি ফোরাম-এ কোহেন বলেন, আমরা স্থাপনাটি বোঝার জন্য বহুবার ফোরদো পারমাণবিক কেন্দ্রটি পরিদর্শন করেছি।

হিব্রু সংবাদমাধ্যমের বরাতে জানা গেলেও এই সফরগুলো ঠিক কবে হয়েছিল বা কারা কারা সেখানে পরিদর্শন করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

কোহেন বলেন, সেখানে মার্কিন বোমারু বিমান হামলা ছিল আমার সব স্বপ্নের বাস্তবায়ন।

২০২৫ সালের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনব্যাপী চলা যুদ্ধের সময় মার্কিন হামলায় ইস্পাহান ও নাতাঞ্জ কেন্দ্রের পাশাপাশি ফোরদো স্থাপনাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই কেন্দ্রগুলোতে সংরক্ষিত ৪৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়েছে। তবে ইসরায়েলের বিশ্বাস, যুদ্ধের পর ইরান এর কিছু অংশ পিকঅ্যাক্স মাউন্টেন সাইটে স্থানান্তর করেছে।

এ ছাড়া ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কোহেন বলেন, ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরি থেকে এখনও অনেক দূরে।

তবে তার এই মন্তব্য ডেভিড অলব্রাইটের মতো বিশেষজ্ঞদের মতের বিপরীত। বিশেষজ্ঞদের মতে, ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামকে মাত্র কয়েক সপ্তাহ বা কয়েক দিনের মধ্যে অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় উন্নীত করা সম্ভব।

কোহেন এর আগেও ইরানের বিরুদ্ধে মোসাদের কার্যক্রম নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। ২০২১ সালে মোসাদ প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কয়েক দিন পর ইসরায়েলি টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাদের অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

সেই সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, তার সংস্থাই নাতাঞ্জে ইরানের ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজ সুবিধাটি উড়িয়ে দিয়েছিল। এ ছাড়া ২০১৮ সালে তেহরানের একটি গুদামের সেফ থেকে ইরানের পারমাণবিক আর্কাইভ চুরির সুনির্দিষ্ট বিবরণ দেন এবং ইরানের আততায়ীর হাতে নিহত শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মহসেন ফখরিজাদে বহু বছর ধরে মোসাদের নজরদারিতে ছিলেন বলেও নিশ্চিত করেন। তিনি তখন বলেছিলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে ইসরায়েল যা বলে তা গুরুত্ব সহকারে বোঝা উচিত।

চ্যানেল ১২-এর একটি প্রামাণ্যচিত্রে কোহেন জানান, তিনি ইরানের বিভিন্ন পারমাণবিক কেন্দ্রের বিষয় খুব ভালোভাবে জানেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়: চীন
বাংলাদেশকে ২০ কোচের ট্রেন দিতে প্রস্তুত ভারত
ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া: জেলেনস্কি
সর্বশেষ খবর
এসএসসিতে পাস করতে না পেরে ৭ শিক্ষার্থীর মৃত্যু, কাঁদছেন বাবা-মা
এসএসসিতে পাস করতে না পেরে ৭ শিক্ষার্থীর মৃত্যু, কাঁদছেন বাবা-মা
‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়: চীন
‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়: চীন
রাষ্ট্রপতি নির্বাচনে ৩ ব্যালট বাক্স, যেভাবে ভোট দেবেন এমপিরা
রাষ্ট্রপতি নির্বাচনে ৩ ব্যালট বাক্স, যেভাবে ভোট দেবেন এমপিরা
বাংলাদেশকে ২০ কোচের ট্রেন দিতে প্রস্তুত ভারত
বাংলাদেশকে ২০ কোচের ট্রেন দিতে প্রস্তুত ভারত
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫