দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ২১:৪৮আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ২১:৪৮

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৫ আগস্ট (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প; শক্তির ভাষা ছাড়া কিছু বোঝে না ইসরায়েল: হিজবুল্লাহ প্রধান; নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়নি: ইরান; প্লেজিয়ারিজম বিতর্কে পদত্যাগ করা ক্যামব্রিজ অধ্যাপকের লাশ উদ্ধার; মানবসৃষ্ট মহামারির শঙ্কা, গবেষণাগার থেকেই ছড়াতে পারে প্রাণঘাতী ভাইরাস; সমাজতন্ত্রের প্রতি আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রে, ভ্যান্সের সতর্কবার্তা; একই ফ্লাইট নম্বরে আকাশে দুই উড়োজাহাজ, ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা; এবার ‘স্কুল ঠিক করো’ আন্দোলনে ককরোচ জনতা পার্টি- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের গার্ডেন সিটিতে নতুন নাসাউ কাউন্টি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরান খুব খারাপভাবে পরাজিত হচ্ছে। শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করবো।”

 

ইসলায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অভ্যাহত থাকবে উল্লেখ করে হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, ইসরায়েল শুধু শক্তির ভাষা বোঝে। শুক্রবার (১৪ আগস্ট) ২০০৬ সালের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর বিজয়ের বার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা আবারও শুরু করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (১৫ আগস্ট) তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদানকে আলোচনায় ফেরার সিদ্ধান্ত হিসেবে দেখা উচিত নয়।

 

প্লেজিয়ারিজম বা গবেষণায় অন্যের লেখা ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে বিতর্কে থাকা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডে মারা গেছেন। শুক্রবার (১৪ আগস্ট) দক্ষিণ লন্ডনের ব্যাটারসিতে একটি ঠিকানায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। 

 

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত উন্নতি, জৈবপ্রযুক্তির বৈপ্লবিক অগ্রগতি, উচ্চ-ঝুঁকিপূর্ণ গবেষণা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং ভঙ্গুর জনস্বাস্থ্য ব্যবস্থা; সবকিছু মিলিয়ে মানবসৃষ্ট নতুন ও প্রাণঘাতী কোনও ভাইরাসের প্রাদুর্ভাবের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিচ্ছে। দুর্ঘটনাবশত গবেষণাগার থেকে ছড়িয়ে পড়ে বা ইচ্ছাকৃতভাবে তৈরি এই হুমকি বিশ্বকে এক বড় ধরনের বিপদের মুখে ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

 

যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের প্রতি আগ্রহ বাড়ছে বলে সতর্ক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি এই আগ্রহ ঠেকাতে দেশটির অর্থনৈতিক চাপ মোকাবিলায় রিপাবলিকান পার্টিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।  ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 

 

যুক্তরাষ্ট্রের ফিনিক্সে একই ফ্লাইট নম্বর নিয়ে আকাশে থাকা দুটি আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ অল্পের জন্য সংঘর্ষ এড়িয়েছে। সময়মতো বিষয়টি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পান দুই বিমানের যাত্রীরা।

 

ভারতের সরকারি স্কুলের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনার প্রতিবাদে দেশটিতে শুরু হয়েছে ‘স্কুল ঠিক করো’ নামের এক নতুন সামাজিক আন্দোলন। ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবার মহারাষ্ট্রের হিংগোলি জেলার নিজ গ্রাম সন্তুক পিম্পরি থেকে এই কর্মসূচির সূচনা করেন। পাশাপাশি তিনি বেসরকারি স্কুলের ফি নির্ধারণের দাবি জানান এবং সরকারি হাসপাতালের খারাপ অবস্থা নিয়ে ভবিষ্যতে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

 

 

/এএ/
সম্পর্কিত
ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষ কত দিন বাঁচতে পারেন
জ্যোতিষীদের আপত্তিতে যেভাবে মাঝরাতে স্বাধীন হয়েছিল ভারত
পোল্যান্ডের ছোট গ্রামে ইউরোপে ভার্জিন মেরির সবচেয়ে উঁচু মূর্তি
সর্বশেষ খবর
যে বিরোধে সরকারদলীয় এমপির ওপর হামলা করলো স্থানীয়রা
যে বিরোধে সরকারদলীয় এমপির ওপর হামলা করলো স্থানীয়রা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষ কত দিন বাঁচতে পারেন
ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষ কত দিন বাঁচতে পারেন
চোখ বন্ধ করতেই মাথায় হাজার চিন্তা, ঘুম আসছে না?
চোখ বন্ধ করতেই মাথায় হাজার চিন্তা, ঘুম আসছে না?
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই