ডেমোক্র্যাটদের জয়ে মামদানি বললেন ‘আমেরিকায় আবার নতুন সকাল’

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১৭:৩৭ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৭:৩৭

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিজয়ের পর ডেমোক্র্যাটিক পার্টির নেতাদের শুধু ক্ষমতা অর্জন নয়, বরং সেই ক্ষমতা জনগণের স্বার্থে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

বুধবার তিনি বলেন, মূল্যবৃদ্ধির চাপে থাকা ভোটারদের জন্য বাস্তব পরিবর্তন আনতে হবে দলটিকে। শুধু ক্ষমতা জয় করাই যথেষ্ট নয়, সেই ক্ষমতা ব্যবহার করে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

মামদানি বলেন, ‘শুধু ক্ষমতা অর্জন করাই যথেষ্ট নয়। আমাদের সেই ক্ষমতা কাজে লাগাতে হবে’।

ডেমোক্র্যাটিক পার্টির নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এখন আমাদের কাজ করে দেখানোর সময়। বন্ধুরা, আমেরিকায় আবারও নতুন সকাল এসেছে।

৩৫ বছর বয়সী মামদানি ২০২৫ সালের নির্বাচনে জয়ী হয়ে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। তিনি শহরটির প্রথম মুসলিম মেয়র এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মেয়র।

সূত্র: আল জাজিরা

/এএস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবে কংগ্রেস হারানোর পর ট্রাম্পের দলে কি শুরু হচ্ছে ক্ষমতার লড়াই?
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ
ব্যবসা গুটিয়ে নিচ্ছে ১৮৮ বছরের ঐতিহ্যবাহী ডিপার্টমেন্টাল স্টোর
সর্বশেষ খবর
ভারতীয় ভিসার আবেদন করবেন যেভাবে
ভারতীয় ভিসার আবেদন করবেন যেভাবে
আগে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে তারা, এখন টার্গেট করে হামলা করছে
অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান আগে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে তারা, এখন টার্গেট করে হামলা করছে
কারিশমা কাপুরের সোনালি পোশাকে মুগ্ধ অনুরাগীরা
কারিশমা কাপুরের সোনালি পোশাকে মুগ্ধ অনুরাগীরা
সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন উদ্বোধন, ভাইস চেয়ারপারসন নির্বাচিত ইসমাইল জবিউল্লাহ
সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন উদ্বোধন, ভাইস চেয়ারপারসন নির্বাচিত ইসমাইল জবিউল্লাহ
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ