জাদু দেখাচ্ছেন মিরাজ, ৮ উইকেট নেই অস্ট্রেলিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ আগস্ট ২০২৬, ০৯:৪৩আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১০:০৯

ডারউইনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেশনে জাদু দেখাচ্ছেন মিরাজ। একাই নিয়েছেন ৪ উইকেট। এই সুবাদে ৮ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ২৬৩ রান। এখন পর্যন্ত ৩৫ রানের লিড পেয়েছেন অজিরা। 

লাঞ্চের বিরতিতে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ও ধারাভাষ্যকার ব্রেন্ডন জুলিয়ানকে মিরাজ নিজের বোলিং নিয়ে বলেন, ‘সহজভাবে সবকিছু করতে চেয়েছি। অফ স্টাম্পের বাইরে (পিচে) প্রচুর ফুটমার্কস আছে, সেখানে বল ফেলার চেষ্টা করেছি। সব ওভারেই উইকেটের খোঁজ করিনি। এমন উইকেটে শৃঙ্খলা রেখে বোলিং গুরুত্বপূর্ণ।’

ডারউইন টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। আগে থেকেই অস্ট্রেলিয়াকে হারানোর পরিকল্পনা ছিল কি না, এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন,‘ এখানে আমরা খুব ভালো অনুশীলন করেছি। নিজেরা ভেবেছি যে এটা আমাদের জন্য দারুণ এক সুযোগ। তাদের হারাতে পারলে, সেটা আমাদের দেশ ও খেলোয়াড়দের জন্যই মঙ্গল।’

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের পাতায় নতুন এক স্বর্ণালী অধ্যায় লেখার একেবারে কাছাকাছি দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের শুরুতেই মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাকফুটে চলে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। 

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের রান পাহাড় এবং চার শতাধিক রানের বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় অজিরা। ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারল্ডকে বিদায় করে প্রাথমিক বিপর্যয় ঘটান তরুণ ফাস্ট বোলার হাসান মাহমুদ। এরপর মার্নাস লাবুশেনকে বোল্ড করেন তাইজুল ইসলাম। দুর্দান্ত ছন্দে থাকা স্মিথকে চমৎকার রিফ্লেক্স ক্যাচে ফেরান মিরাজ।

বাংলাদেশ দল প্রথম ইনিংসে মিরাজের ব্যাট থেকে পাওয়া বীরত্বপূর্ণ ৬৫ রানের ওপর ভর করে ২২৮ রানের বড় লিড তুলে নিয়েছে। নিজেদের প্রথম সেশনে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ১৯৮ রান। সেখানে বাংলাদেশ করে ৪২৬ রান। 

ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ 

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার টপ ও মিডল অর্ডার ধসে পড়ায় এই টেস্টে জয় পাওয়ার সম্ভাবনা শতভাগে রূপ নিচ্ছে বাংলাদেশের দিকে। ডারউইনের ধীরগতির উইকেটে সঠিক লাইন ও লেংথে বল করে অজিদের বাকি ২টি উইকেট দ্রুত তুলে নেওয়ার মিশনে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল।

/আইএএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয় পেতে বাংলাদেশের দরকার ৫৭ রান
৬০০ টেস্ট খেলার মাইলফলকে ভারত, বাংলাদেশের কত?
মিরাজের ঘূর্ণিতে এবার ক্লিন বোল্ড ওয়েবস্টার, ইতিহাস থেকে ৪ উইকেট দূরে টাইগাররা 
সর্বশেষ খবর
১১০ দেশে আইফোনে অ্যাপলের স্পাইওয়্যার সতর্কতা, কারা রয়েছেন ঝুঁকিতে?
১১০ দেশে আইফোনে অ্যাপলের স্পাইওয়্যার সতর্কতা, কারা রয়েছেন ঝুঁকিতে?
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয় পেতে বাংলাদেশের দরকার ৫৭ রান
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয় পেতে বাংলাদেশের দরকার ৫৭ রান
মানুষের ক্ষত মুছে সবুজে ফিরেছে যে বন, ঘুরে আসুন সোদেরওসেনে
মানুষের ক্ষত মুছে সবুজে ফিরেছে যে বন, ঘুরে আসুন সোদেরওসেনে
কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী