বন্দে ভারত স্লিপারে নারীদের নিরাপত্তায় বিশেষ নজর

ফিচার ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ১২:২১ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৪

সিসিটিভি ক্যামেরা, বন্ধ দরজা, আলোয় ঝলমলে করিডর— নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে একাধিক নিরাপত্তা ব্যবস্থা দেখে খুশি এক নারী পর্যটক। বিশেষ করে রাতে একা যাতায়াতের ক্ষেত্রে এই সুবিধাগুলি নারীদের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন তিনি।

গতি ও আধুনিক পরিষেবার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার দিক থেকেও নজর কাড়ছে নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। গত ১ নভেম্বর বেঙ্গালুরু-মুম্বই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আনুষ্ঠানিকভাবে পরিষেবা শুরুর আগে কয়েক জন সমাজমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটরকে এই ট্রেনে সফরের সুযোগ দেওয়া হয়েছিল। তাদের অভিজ্ঞতার কথা সামনে আসতেই বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভ্রমণবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর দিব্যা সাহা ট্রেনটির নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছেন। তার মতে, একা যাতায়াত করা মহিলাদের জন্য সিসিটিভি ক্যামেরা, বন্ধ দরজা এবং পর্যাপ্ত আলোযুক্ত করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাতের সফরে এই ব্যবস্থাগুলি যাত্রীদের নিরাপত্তার অনুভূতি বাড়াতে পারে।

দিব্যার কথায়, ট্রেনের দরজা বন্ধ থাকায় রাতে টিকিট ছাড়া যাত্রীদের ভেতরে ঢোকার সুযোগ কমবে। পাশাপাশি ট্রেনের শৌচাগারের পরিচ্ছন্নতাও তাঁর নজর কেড়েছে। সকাল থেকে সফর করার পরেও রাত সাড়ে ১১টায় শৌচাগারের অবস্থা বেশ ভালো ছিল বলে জানিয়েছেন তিনি। নারীদের দীর্ঘ যাত্রার ক্ষেত্রে পরিচ্ছন্ন শৌচাগার যে অত্যন্ত জরুরি, সে কথাও তুলে ধরেছেন এই পর্যটক।

দিব্যার এই অভিজ্ঞতা সমাজমাধ্যমে ভাগ করে নেওয়ার পর নানা মন্তব্য করেছেন নেটাগরিকেরা। একজন লিখেছেন, এই পরিচ্ছন্নতা ও পরিষেবা বজায় রাখার দায়িত্ব যাত্রীদেরও নিতে হবে। অন্য এক জনের কথায়, ট্রেনটিকে নিজেদের সম্পত্তি মনে করে ব্যবহার করলেই পরিষেবা ভালো থাকবে। আবার এক নেটাগরিক মনে করিয়ে দিয়েছেন, নিরাপত্তার এই ব্যবস্থাগুলি শুধু নারীদের জন্য নয়, পুরুষ যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রেও সমান জরুরি।

দক্ষিণ-পশ্চিম রেলের তথ্য অনুযায়ী, বেঙ্গালুরু-মুম্বাই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন চলবে। সোমবার বেঙ্গালুরু থেকে এবং মঙ্গলবার মুম্বাই থেকে ট্রেনটি চলবে না। দুই শহরের মধ্যে যাত্রায় সময় লাগবে প্রায় ১৬ ঘণ্টা।

সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বেঙ্গালুরুর এসএমভিটি স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল ১১টা ৫৫ মিনিটে মুম্বাইয়ের সিএসএমটি স্টেশনে পৌঁছবে ট্রেনটি। ফিরতি পথে মুম্বই থেকে রাত ৮টা ১০ মিনিটে ছেড়ে পরের দিন দুপুর ১২টায় বেঙ্গালুরু পৌঁছবে। পথে অনন্তপুর, গুন্টাকাল, রায়চুর, ইয়াদগির, কালাবুরাগি, সোলাপুর, পুণে ও কল্যাণ— মোট আটটি স্টেশনে থামবে এই ট্রেন।

/এমএএল/
সম্পর্কিত
১ কোটি ৮৯ লাখ পরিবারকে বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার দেবে ভারতের যে রাজ্য
দিনের আলো যখন ফিকে, সুইডিশ ল্যাপল্যান্ডে আকাশজুড়ে তখন মেরুজ্যোতি!
ফ্রিজ ম্যাগনেট নয়, ভ্রমণের স্মৃতি হোক স্থানীয় খাবারে
সর্বশেষ খবর
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, ফলাফল মেনে নিলেন ট্রাম্প
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, ফলাফল মেনে নিলেন ট্রাম্প
শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
সাকিব-রিশাদের পর বিগ ব্যাশে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার মোস্তাফিজ
সাকিব-রিশাদের পর বিগ ব্যাশে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার মোস্তাফিজ
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বিচারপতি নিয়োগ চেয়ে রিট
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বিচারপতি নিয়োগ চেয়ে রিট
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান