দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ২১:৫২আপডেট : ২১ আগস্ট ২০২৬, ২১:৫২

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২১ আগস্ট (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতির নিন্দা পাঁচ পশ্চিমা দেশের; হাসপাতাল থেকে আবার কারাগারে ইমরান খান; ইয়েমেনে হুথি ও সৌদিপন্থি সরকারের পাল্টাপাল্টি হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা; ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা’ আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের; প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিবৃতি প্রকাশ করে প্রত্যাহার করলো ভারতের রাষ্ট্রপতি ভবন; যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়া চীনের এআই ‘মাস্টারমাইন্ড’ কারা- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকায় প্রায় ১ হাজার ২০০ নতুন অবৈধ বসতি নির্মাণের জন্য ইসরায়েল দরপত্র আহ্বান করার পরিকল্পনা করায় তীব্র নিন্দা জানিয়েছে পাঁচটি পশ্চিমা দেশ। এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং কানাডা ইসরায়েলের এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।

 

হাসপাতালে চিকিৎসকদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শুক্রবার ভোরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। ইসলামাবাদের একটি হাসপাতালের চিকিৎসকরা তাকে সুস্থ ঘোষণা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, চক্ষু বিশেষজ্ঞ, হৃদ্রোগ বিশেষজ্ঞ এবং একজন চিকিৎসকের সমন্বয়ে গঠিত যোগ্য চিকিৎসকদের একটি দল ইমরান খানকে পরীক্ষা করেছেন।

 

ইয়েমেনজুড়ে গত ২৪ ঘণ্টায় হুথি অবস্থান লক্ষ্য করে কয়েক ডজন হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। নতুন করে এ পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের দেশটিকে ফের এক পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা’ আরোপ করার ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই পদক্ষেপের ফলে দেশটিতে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজনীয়তা কমে যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির একদিন পর বৃহস্পতিবার বেসেন্ট এসব কথা বলেন।

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়াদিল্লি সফর নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার বেলা দুইটার দিকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি ভবন জানিয়েছিল, সম্মানিত রাষ্ট্রীয় অতিথির অভ্যর্থনা মহড়ার জন্য শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না।

 

এক দশক আগেও কম্পিউটার বিজ্ঞানী টাং জি এবং তার ছাত্র ইয়াং ঝিলিনের চোখে স্বপ্ন ছিল মানুষের মতো চিন্তা করতে পারা একটি যন্ত্র তৈরি করা। আজ ৪৯ বছর বয়সী অধ্যাপক টাং জি (জি.এআই-এর সহ-প্রতিষ্ঠাতা) এবং তার সাবেক ছাত্র ইয়াং ঝিলিন (মুংশট এআই-এর কর্ণধার) চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জগতের দুই পরাশক্তি। তাদের একেকটি প্রতিষ্ঠানের মূল্য আজ শতকোটি ডলার। চীনের এই অভাবনীয় উত্থান দেখে স্বয়ং সিলিকন ভ্যালি ও ওয়াশিংটনও এখন শঙ্কিত।

 

/এএ/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
সর্বশেষ খবর
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
দেওয়ানগঞ্জের রাজনীতি থেকে মিল্লাত এখন ‘পূর্ণ মন্ত্রী’
দেওয়ানগঞ্জের রাজনীতি থেকে মিল্লাত এখন ‘পূর্ণ মন্ত্রী’
মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান