একসঙ্গে বিভ্রাটে চ্যাটজিপিটি, ক্লড ও গ্রক এআই

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৮

বৃহস্পতিবার সন্ধ্যায় একসঙ্গে কারিগরি সমস্যায় পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লড ও গ্রক। এতে তিন প্ল্যাটফর্মেই হঠাৎ করে বিভ্রাটের অভিযোগ বেড়ে যায়।

ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ের তুলনায় ব্যবহারকারীদের ত্রুটির প্রতিবেদন ব্যাপকভাবে বেড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে ওপেনএআই-এর চ্যাটজিপিটি। সেখানে অভিযোগের সংখ্যা দ্রুত ৩০ হাজার ছাড়িয়ে যায়।

একই সময়ে ক্লড-এ প্রায় ১ হাজার ৪০০ এবং গ্রক-এ ১ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। তবে এসব সংখ্যা থেকে সব ব্যবহারকারীই যে সেবা ব্যবহারে সমস্যায় পড়েছেন, তা নিশ্চিতভাবে বলা যায় না।

তিন প্ল্যাটফর্মের নিজস্ব স্ট্যাটাস পেজেও কারিগরি সমস্যার কথা জানানো হয়। ওপেনআই জানায়, চ্যাটজিপিটি ও কোডেক্স-এ ত্রুটি বেড়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অ্যানথ্রপিক জানায়, ক্লড-এর একাধিক মডেলে ত্রুটি বেড়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, ক্লড মিথোস ৫.১, ক্লড ফ্যাবল ৫.১ ও ক্লড ওপুস ৫-এর সমস্যার মূল কারণ শনাক্ত করা হয়েছে এবং সমাধানে কাজ চলছে।

এদিকে স্পেসএক্সএআই জানায়, গ্রক-এর কার্যকারিতা-সংক্রান্ত সমস্যার বিষয়টি তারা তদন্ত করছে।

/এএ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মারা গেলেন মার্কিন নারীবাদী আন্দোলনের পথিকৃৎ গ্লোরিয়া স্টেইনেম
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ
মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন