শিগগিরই পঞ্চম পারমাণবিক পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া!

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৬, ১৮:১৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৮:১৭
image

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শিগগিরই পঞ্চমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া। মে মাসের শুরুতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সমাবেশের আগেই পারমাণবিক পরীক্ষাটি চালানো হতে পারে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়নহাপে খবর প্রকাশ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাতে ওই খবরে আরও বলা হয়, দলীয় সমাবেশে উত্তর কোরীয় নেতা কিম জং উন বিষয়টি নিয়ে গর্ব করতে পারেন।
গত শুক্রবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হওয়ার কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই উত্তর কোরিয়ার পঞ্চম পারমাণবিক পরীক্ষা চালানোর সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, শুক্রবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থতা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য খুবই লজ্জার কারণ হয়ে উঠেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, অতিরিক্ত পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য পিয়ংইয়ং প্রযুক্তিগতভাবে প্রস্তুত রয়েছে। এখন কেবল উত্তর কোরীয় নেতার রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষার ওপর বাকিটুকু নির্ভর করছে।
কিম জং উন
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ওই খবরের সত্যতা নিশ্চিত করতে পারছে না; তবে উত্তর কোরিয়ার পক্ষে যেকোনও সময় পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব। এ বছরের শুরু থেকেই উ. কোরিয়ার সঙ্গে পারমাণবিক উত্তেজনা চলছে বিশ্বশক্তিগুলোর।

গত জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালায়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে স্যাটেলাইট পরীক্ষা চালায় দেশটি। আর এ দুটি ঘটনাকেই জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন বলে মনে করা হয়। এরপর মার্চের শুরুর দিকে পিয়ংইয়ং-এর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও ওয়াশিংটন। তারপরও এ মাসেই আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি করা এক ইঞ্জিনের সফল পরীক্ষা সম্পন্ন করার দাবি করে দেশটি। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার প্রধান সহযোগী
সর্বশেষ খবর
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি